প্রতিদিন রসুন খেলে যে অবিশ্বাস্য উপকারগুলো পাবেন!

রসুন, এই মসলাটির যে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা হয়তো আমাদের চোখে পড়েনি কখনো। শুধু সর্দি কাশির হাত থেকে রক্ষা কারার কাজেই রসুন সীমাবদ্ধ নেই। চলুন জেনে নিই এই সাধারণ মসলাটি কেন নিয়মিত খাবেন। আরও বেশি আকর্ষণীয় হতে: রসুন নিয়মিত খেলে আপনি আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। যদিও রসুন খাওয়ার পর কথা বলার সময় মুখে দুর্গন্ধ নিয়েই বেশি আলোচনা হয় আমাদের মধ্যে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় ভিন্ন কথা বলা হয়েছে। বরং বলা হয়েছে প্রেমিকার সাথে দেখা করার ১২ ঘণ্টা আগে ২ কোয়া খেয়ে যাওয়া উচিৎ। এতে নারীর কাছে পুরুষ নাকি বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বলা হয়েছে, রসুন খাওয়ার ১২ ঘণ্টার পর মুখে তো আর গন্ধ থাকে না, কিন্তু এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পুরুষের দেহে মিষ্টি একটি গন্ধ তৈরি করে।

রক্তচাপ স্বাভাবিক রাখতে: আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তাহলে তরকারি রান্নার সময় রসুন যোগ করুন। এতে আপনার রক্তনালী প্রসারিত হবে এবং ধমনী চাপ কমাবে। পাশাপাশি মাথা ব্যথা থাকলে তাও ধীরে ধীরে নিরাময় হবে। উচ্চ রক্তচাপ মোকাবেলায় আক্রান্ত রোগীকে প্রতিদিন অন্তত ৪ কোয়া রসুন খেতে হবে। এছাড়াও রসুন রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০-১৫% কমিয়ে দেয়। তারমানে কী দাঁড়ালো? হৃদরোগ অথবা স্ট্রোকের ঝুঁকি প্রায় অর্ধেকে নামিয়ে আনে। যদিও আমাদের মাথায় রাখতে হবে রসুনকে ওষুধের বিকল্প হিসাবে খাওয়া যাবে না। তাই উচ্চ রক্তচাপের রোগীদের রসুনের উপর নির্ভর করার আগে চিকিৎসকের কাছে জেনে নিতে হবে, ঠিক কি পরিমাণ রসুন খাওয়া তার জন্য উপকার বয়ে আনবে।

দেহের শক্তি বৃদ্ধি করতে: যদি খেলোয়াড় হন, তাহলে নিয়মিত রসুন খাওয়ার সুফল আপনি সহজেই অনুভব করতে পারবেন। প্রাচীন গ্রীসে খেলোয়াড়দের ভালো ফলাফলের জন্য প্রচুর রসুন খাওয়ানো হতো। ফলে তার অন্যান্য খেলোয়াড়দের চেয়ে ভালো করতেন। শুধু খেলার মাঠেই নয়, সাধারণ মানুষ যারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন তারাও নিয়মিত রসুন খেয়ে নিজের শক্তি বাড়িয়ে নিতে পারেন। অধিক পরিশ্রম করা মানুষদেরও নিয়মিত রসুন খাওয়া উচিৎ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: রসুন বিভিন্ন ভাইরাস এবং সর্দি জ্বরের বিরুদ্ধেই কেবল কাজ করে এটাই শুধু জানাতাম এতদিন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন নিয়মিত রসুন খাওয়ার ফলে ঠাণ্ডাজনিত অসুখ বিসুখ আমাদের সহজে কাবু করতে পারে না। এর কারণ এতে রয়েছে একগাদা ভিটামিন, বেনেফিসিয়ল ওয়েল এবং অ্যামিনো অ্যাসিড। তার উপর, এর অ্যালিসিন নামক উপাদান ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ধ্বংস করতে বেশ কার্যকর।

স্মৃতিশক্তি উন্নত করতে: বয়স যত বাড়ে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। কিন্তু যদি এই প্রক্রিয়া ধীর করে দেওয়া যায় তাহলে অন্যদের তুলনায় স্মৃতিশক্তি ভালো থাকবে। আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের তারুণ্য ধরে রাখতে পারে। তাই ঘরেই যদি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন পাওয়া যাওয়া যায় তাহলে কেন পয়সা খরচ করে ওষধের দোকান থেকে সাপ্লিমেন্টের কিনবেন। স্মৃতিশক্তি উন্নতির জন্য নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস ধরে রাখতে হবে।

দাঁতের ব্যথা কমাতে: অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপদানে ভরপুর হওয়ায় রসুন মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উৎপাদন হ্রাস করে এবং মাড়ির প্রদাহ নিরাময় করে। এছাড়াও দাঁতের ক্ষয় রোধেও যথেষ্ট ভূমিকা পালন করে রসুন। যদি নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে ঘন ঘন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে টাকা খরচের হাত থেকে বেঁচে যাবেন।

স্লিম হতে: আয়নার সামনে দাঁড়াতে বা ওজন মাপতে ভয় লাগছে যাদের তাদের উচিৎ রসুনকে নিত্য দিনের সঙ্গী করে নেওয়া। কারণ এর জটিল রাসায়নিক বিক্রিয়া রক্তের চর্বি দূর করে ধীরে ধীরে ওজন কমাতে শুরু করে। আমরা অনেকেই ব্যায়াম না করে ওষুধের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করে ব্যর্থ হই। কারণ এসব ওষুধ দেহের স্বাভাবিক বিপাক প্রক্রিয়াকে সাময়িক ভাবে নিয়ন্ত্রণ করে দ্রুত ওজন কমানোর জন্য কাজ করে। ফলে আমরা দুর্বল হয়ে অসুস্থ হয়ে পরি। আর কিছু দিন পর যখন ওষুধ গ্রহণ বন্ধ হয়ে যায় তখন আবার ওজন বাড়তে শুরু করে। তার উপর এসব ওষুধ বেশ দামী। সব কিছু বিবেচনায় রসুনের উপর ওজন কামানোর কোনো ওষুধ টক্কর দেওয়ার সাহস করবে না। নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর উপয়েই আপনার ওজন কমাবে, ওষুধের মত অসুস্থ করে দেবে না।

চুল হবে মজবুত ও ত্বক লাবণ্যময় করতে: চুল- রসুন দ্রুত চুল বৃদ্ধি করতে অসাধারণ কাজ করে। যারা নিয়মিত রসুন খেয়ে থাকেন তাদের চুলের গোঁড়া বেশ শক্ত হয়। প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় বলে তাদের চুল হয় মজবুত এবং ঝলমলে। যাদের টাক পড়ে যাচ্ছে তারা আজ থেকেই রসুন খাওয়ার অভ্যাস করে নিন। ইদানীং বাজারে চুলের জন্য গন্ধহীন রসুনের তেল পাওয়া যাচ্ছে। ব্যবহার করে দেখতে পারেন। ত্বক- ফাইব্রোব্লাস্টস (নতুন ত্বকের জন্য যে কোষ কাজ করে) সেলের উপর রসুনের রয়েছে চমৎকার দখল। নতুন কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদনের জন্য প্রতিদিন মাত্র ২ কোয়া রসুন খাওয়াই যথেষ্ট আলোক সংবেদনশীল ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করা কিংবা ত্বক বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে রসুন একাই যথেষ্ট। যত বেশি রসুন খাওয়া হবে ত্বক তত সজীব থাকবে।

অন্যান্য নিয়মকানুনগুলো: কিছু কিছু ক্ষেত্রে এই স্বাস্থ্যকর মসলাটিও বিপদের কারণ হতে পারে। গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের রসুন খেতে নিষেধ করেন চিকিৎসকগণ। ৭ বছরের কম বয়সী শিশুদের খুব সামান্য পরিমাণে রসুন দেওয়ার কথা জানান তারা। যাদের সার্জারি করার প্রয়োজন হবে তারা ২ সপ্তাহ আগে থেকে থেকে রসুন খাওয়া বন্ধ করতে হবে। কারণ রসুন রক্তের ঘনত্ব কমিয়ে অতিরিক্ত রক্তপাতের ঘটনা ঘটাতে পারে। ত্বকের উপর রসুন বা রসুন রয়েছে এমন কিছু ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। নইলে ত্বকে প্রদাহ সৃষ্টি হতে পারে। রসুন পশুদের জন্য বিষ হিসাবে কাজ করে। বিশেষ করে কুকুর এবং বিড়াল রসুনের বিষক্রিয়ায় মারাও যেতে পারে। তাই যারা পোষা প্রাণিকে ভালোবাসেন তারা রসুন থেকে এদের দূরে রাখবেন। ডাক্তাররা বলেন, প্রতিদিন ৪ কোয়া রসুন খাওয়ার অভ্যাস আমাদের জীবন মানের প্রভূত উন্নতি সাধন করতে পারে। আপনি কি বাজে গন্ধের ভয়ে রসুন অপছন্দ করেন? নাকি সুস্বাস্থ্যের প্রত্যাশায় নিয়মিত রসুন খাবেন? জানাতে পারেন কমেন্টে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*