এম.পলাশ শরীফ, মেডিকেল বিডি প্রতিনিধি: মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন । ভবনের ছাদ ধসে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন এক রোগীর স্বজন । সকালে অসুস্থ মাকে দেখতে আসা ওই রোগীর স্বজন এমন দুর্ঘটনার কবলের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় । ৪৫ বছরের পুরাতন ভবনে প্রতি বছর ভাঙা ফাঁটল রিপিয়ারিং করলেও ভবনটি রয়েছে মারাত্মক ঝুঁকিতে। তাই প্রতিনিয়ত এমন দুর্ঘটনার ঘটনা ঘটে আসছে ।
ভবনটির প্রথম তলায় রয়েছে ইমার্জেন্সী বিভাগ, স্বাস্থ্য কর্মকর্তার অফিস সহ স্বাস্থ্য বিভাগের সকল ধরনের অফিস। দ্বিতীয় তলায় রয়েছে মহিলা ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ড । যার সবগুলোই ঝুঁকিতে রয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
মাকে দেখতে আসা রোগীর স্বজন জিয়াউল হক জানান, আমার মা হাসপাতালে ভর্তি, তাই প্রতিদিনের মত তাকে দেখতে আসি। মাকে দেখে দোতলা থেকে নিচে নামার পরপরই আমার সামনেই ছাদ ভেঙে পড়ে । এতে অল্পের জন্য আমি রক্ষা পাই । গতবছর ওই ভবনের ছাদ ভেঙে কয়েকটি কমপিউপটার ও বেস কিছু আসবাবপত্র ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে । তবুও কর্তৃপক্ষ পুরাতন ভবনেই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে আসছে । তবে স্থানীয়রা বলছে, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবনে স্থানান্তরিত হওয়া দরকার ।
https://www.youtube.com/watch?v=7BdPMLzvfE4
medicalbd সাস্থের সকল খবর।
