বড়াইগ্রামে স্বাস্থ্য ও আইসিটি উপকরণ বিতরণ

বড়াইগ্রামে স্বাস্থ্য ও আইসিটি উপকরণ বিতরণ

অমর ডি কস্তা, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিক সহ অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য সেবা বিষয়ক উপকরণ (প্রেসার ও ব্লাড সুগার মাপার যন্ত্র) বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ডিজিটাল ল্যাব উদ্যোক্তা তরুণ ও প্রতিষ্ঠানের মধ্যে আইসিটি উপকরণ (ল্যাপটপ, ডেক্সটপ, প্রিন্টার, প্রজেক্টর) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এসব উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কিরিটী গোস্বামী, মাঝগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়ন অফিসার খোকন হোসেন সরকার,  পৌর আ.লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,  বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সাংবাদিক অহিদুল হক, রেজাউল করিম, সাইফুর রহমান, মাসুদ রানা সোহেল প্রমূখ।

আরও পড়ুন: পরিবেশ দূষণের কারণে সৃষ্ট অসুখ বিসুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*