বাথরুমেই স্ট্রোক বেশি হয় কেন?

প্রতিদিনই স্ট্রোকে মারা যাচ্ছে হাজারো মানুষ। আপনি পরিচিত মহলে অনেকের মুখে শুনে থাকবেন তার পরিবারের কেউ নয়তো আত্মীয়স্বজন কেউ স্ট্রোকে মারা গেছেন। আপনি জানেন কি, কেন বাথরুমে বেশি ব্রেইন স্ট্রোক হয়। স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া। কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

চিকিৎসকদের মতে, গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে।

শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

তাছাড়াও যেসকল রোগে ভুগলে সাধারণত বাথরুমে স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি থাকে সেগুলো হল:

ডায়াবেটিস

ডায়াবেটিস একটি হরমোনসংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ‘ডায়াবেটিস’ বা ‘বহুমূত্র রোগ’। ডায়াবেটিস আক্রান্ত রোগী বাথরুমে বেশি স্ট্রোক করে থাকেন।

অ্যালকোহল গ্রহণ

নেশাজাতীয় যে কোনো পানীয় গ্রহণ করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ অতিরিক্ত মদপানে অনেক সময় শরীরের স্বাভাবিক চলাফেরা ব্যবহৃত হয় ও শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফলে হতে পারে স্ট্রোক।

রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল

কোলেস্টেরল, যা চোখে দেখা যায় না বা অনুভবও করা যায় না অথচ প্রতি মুহূর্তে ধমনীতে জমা হতে থাকে ধীরে ধীরে, যা জীবনের জন্য ঝুঁকিকর। রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থকলে অনেক সময় বাথরুমে স্ট্রোক হয়ে থাকে।

উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ

উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ দুটোই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ যা আপনার স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটাবে। যাদের উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন তারা বাথরুমে স্ট্রোক করেন। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে খাবার, ব্যায়াম ও ডাক্তারের পরামর্শ নেয়া যেতে পারে।

গোসল করার সঠিক নিয়ম

সুন্নাহ অনুযায়ী গোসলের ফরজ বিধান মেনে গোসল করাই সর্বোৎকৃষ্ট নিয়ম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম হলো:- প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত। এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*