
পায়ের গোড়ালি ফাটা রোধে করনীয়
পা ফাটা রোধের সহজ কিছু উপায়গুলো হলোঃ
–পা নিয়মিত পরিষ্কার করুন।
–পা ধোয়ার সময় গরম পানি ব্যবহার করুন।
–খালি পায়ে বাইরে যাবেন না।
–নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন ও
–রাতে পায়ে মোজা পরে শোবেন যাতে পায়ে ঠান্ডা না লাগে।
ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি ফাটা দূর করার কিছু উপায় দেওয়া হলো:
গোলাপজল ও গ্লিসারিন
আমরা জানি গ্লিসারিন স্কিনকে নরম কোমল রাখে। আর গোলাপজলে আছে ভিটামিন এ, বি-৩, ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা পায়ের ত্বকে পুষ্টি যোগায়। এবং পায়ের ত্বককে হেলদি ও গ্লোয়িং করে তোলে।
উপকরণ ও পদ্ধতিঃ দুই চামচ গোলাপজল ও দুই চামচ গ্লিসারিন, এই দুটো উপকরণের মিশ্রণ তৈরি করুন। রাতে শুতে যাবার আগে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিন। তারপর শুয়ে পড়ুন। সকালে পা ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন করুন।
লেবু
পা ভালো রাখতে শুধু ভেসলিন ব্যবহার না করে তার সঙ্গে যোগ করুন একটু লেবুর রস। ব্যাস সারাদিন এই পা নিয়ে আর চিন্তা করতে হবেনা।
উপকরণ ও পদ্ধতিঃ চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস, এক চামচ ভেসলিন ও একটু গরম পানি । এবার প্রথমে কিছুটা গরম পানি নিয়ে তাতে ১৫ থেকে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর এক চামচ ভ্যাজলিন নিয়ে, তাতে পাঁচ ফোঁটা লেবুর রস দিন। পানি থেকে পা তুলে এই মিশ্রণটা গোড়ালিতে লাগান। সেইসাথে পা এর অন্যান্য জায়গায় যেখানে পা ফাটার সম্ভাবনা রয়েছে সেখানে লাগান। এটা লাগিয়ে উলের মজা পরে সারারাত রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটা রোজই করতে পারেন পা নরম রাখার জন্য।
অলিভ তেল
পা ফাটা থেকে মুক্ত থাকতে আরেকটি খুব উপকারি উপাদান হল অলিভ বা জলপাই তেল।
উপকরণ ও পদ্ধতিঃ এক চামচ অলিভ তেল পা ফাটার জায়গাসহ গোটা পায়ে হালকা ম্যাসাজ করুন। তারপর পায়ে পাতলা সুতির মোজা পরে নিন। এক ঘণ্টা পর পা ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চারদিন করুন।
মধু
উপকরণ ও পদ্ধতিঃ ত্বককে নরম কোমল রাখতে মধুর বিকল্প নেই। শুধু কোমল নয়, পায়ের পাতাকে ফর্সা করতেও সাহায্য করবে। আধা কাপ মধু ও একটু গরম পানি মিশিয়ে নিন। তাতে পা ডুবিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে পা হালকা ঘষুন। তারপর পা সরিয়ে নিন। এটিও রোজ রাতে করতে পারেন। এতে করে পা নরম কোমল থাকবে।
পা ফাটা রোধে এক এক রাতে এক একটা উপকরণ ব্যবহার করুন। আশা করি ভালো ফল পাবেন।
medicalbd সাস্থের সকল খবর।
