
মস্তিস্কই আমাদের সকল কাজের মূল। মস্তিস্ক যদি ঠিক না থাকে তাহলে ধরে নিবেন আপনিও ঠিক নেই। তাই স্বাস্থ্যের মতো মস্তিস্কেরও যত্ন করা প্রয়োজন। আমাদের এমন এমন কিছু অভ্যাস আছে যেগুলো মস্তিষ্কের সেল নষ্ট করে দেয়। সেই সঙ্গে হতাশা, আলঝাইমার, স্ট্রোক, মৃগী রোগ এবং ক্যান্সারের মতো জটিলতা তৈরি করে। তো চলুন জেনে নিই যেসমস্ত কাজগুলো করা আমাদের উচিত নয়।
পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া:
সুস্থ শরীর ও মনের জন্য এবং সুস্থ্য মস্তিস্কের জন্যও ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঘুম ভাল না হলে শরীর ক্লান্ত লাগে। সেই সঙ্গে পরের দিন অনেক কিছুই বারবার ভুল হয়ে যায়। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না। এতে দৈনন্দিন কাজ ও সম্পর্কের উপর প্রভাব পড়ে।
আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ
করুন।
লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন
সকালের নাস্তা না খাওয়া বা দেরি করা:
প্রতিদিনের সকালের নাস্তা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ সময় ঘুমানোর পর খাওয়াটা খুব জরুরী । সকালের নাস্তা না খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। শরীরের অন্যান্য অংশের চেয়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তি ক্ষয় করে। এ কারণে শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেলে মস্তিষ্কের শক্তিও কমে যায়।
মানসিক চাপ:
মানসিক চাপ গোটা শরীরের উপর প্রভাব ফেলে। পরিস্থিতির কারণে মানসিক চাপ হতেই পারে। তবে মানসিক চাপটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে তা দীর্ঘস্থায়ী ক্ষতি করবে শরীর ও মস্তিষ্কের।
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাওয়া:
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্থূলতা ও ডিমেনশিয়ার মধ্যে গভীর সংযোগ রয়েছে। যদিও কারণটি স্পষ্ট নয়। তারপরও গবেষকরা ধারণা করছেন, হূলতা তখনই হয় যখন শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। শরীরে ভিটামিন ও খনিজের অভাব হলে বারবার ক্ষিধে পায়। তখন অতিরিক্ত খেলেও মস্তিষ্কের কোন উপকার হয় না।
ধূমপান করার অভ্যাস:
বহু গবেষণায় দেখা জানা যায় ধূমপান শরীরের পাশাপাশি মস্তিষ্কের ক্ষতি করে।
অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়া:
শরীর ও মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখার জন্য চিনি প্রয়োজন। তবে আজকাল সব ধরনের খাবারেই অতিরিক্ত চিনি থাকে। নিয়মিত অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের সেলের উপর প্রভাব ফেলে। এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
পানি শূন্যতা বা পানির অভাব:
আমরা জানি, মানবদেহে শতকরা ৭০ ভাগ পানি থাকে। এ কারণে শরীরে পানির ঘাটতি হলে শরীরের পাশাপাশি মস্তিষ্কও কার্যকারিতা হারায়। মস্তিষ্ক সুস্থ রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করা উচিত।
ডাঃ এম এম জালাল উদ্দিন
মানসিক রোগ, মাথা ব্যথা ও মৃগীরোগ বিশেষজ্ঞ
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: রাত ৮টা- রাত ১০ টা
(শনি থেকে বুধবার)
medicalbd সাস্থের সকল খবর।
