চক্র ফলকের বহিঃচ্যুতি সাধারণত পেছন ও পাশে হয়ে থাকে এবং মেরুরজ্জু অথবা স্থায়ুমূলের ওপর চাপ সৃষ্টি করে। যে কোনও এলাকার এক বা একাধিক চক্রফলক আক্রান্ত হতে পারে। তবে কটিদেশীয় কাশেরুকা ৪ ও ৫ এর মধ্যবর্তি চক্রফলক অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে। গ্রীবাদেশীয় চক্রফলকও আক্রান্ত হতে দেখা যায়।
কারণঃ
১. চক্রফলকের অবক্ষয় ও আপজাত্যমূলক পরিবর্তন।
২. উপুড় হয়ে বা মেরুদন্ড বাঁকা অবস্থায় ভারী বস্তু তোলা ও কাজ করা।
৩. মেরুদন্ডে চাপ ও ঝাঁকুনি বিশেষ করে যানবাহনে।
৪. দীর্ঘক্ষণ ধরে একই অবস্থায় বসে বা দাঁড়িয়ে কাজ করা।
৫. অনভ্যস্ত ভঙ্গিতে দীর্ঘক্ষণ কাজ করা বা ভ্রমণ করা।
৬. আঘাত।
কটি দেশীয় চক্রকের বহিঃচ্যুতির লক্ষণঃ
১. মেরুদন্ডের নিচের অংশে বেদনা। সায়েটিকস্নায়ু বরাবর উরুর পেছন দিক দিয়ে বেদনা পা পর্যন্ত বিস্তৃত হতে পারে।
২. রোগীর চলাফেরা এবং নড়াচড়া খুবই যন্ত্রণাদায়ক এবং শয্যাশায়ী হয়ে পড়ে।
৩. মলমূত্র ত্যাগের সময় তীব্র বেদনা ও বিঘ্ন সৃষ্টি হতে পারে।
৪. সেকেন্ডারি স্কলিওসিস দেখা দিতে পারে।
৫. আক্রান্ত নিম্নাঙ্গে দুর্বলতা ও মাংসপেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে।
৬. অনুভূতি ও সঞ্চালন শক্তি কমে যেতে পারে এবং অনুভূতির তারতম্য ঘটতে পারে।
৭. গুরুতরভাবে আক্রান্ত হলে ড্রপফুট হতে পারে।
চিকিৎসাঃ
১. পূর্ণ বিশ্রাম
২. বেদনানাশক ওষুধ
৩. থেরাপি
৪. লাম্বার করসেট ও সহায়ক উপকরন-হুইল চেয়ার।
৫. শল্য চিকিৎসা
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

