আমাদের দেশে তুলসী একটি ভেষজগুন সম্পন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি সুগন্ধিযুক্ত, কটু-তিক্তরস, রুচিকর। প্রাচীন কাল থেকে সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক, বহুমূত্রকর, হজমকারক ও এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় আসছে তুলসী পাতা। আমাদের দেশে যে চার প্রকার তুলসী গাছ দেখা যায় সেগুলো হল: বাবুই তুলসী, রামতুলসী, কৃষ্ণ-তুলসী ও শ্বেত তুলসী। গবেষণায় দেখা গেছে যে তুলসীগাছ একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে বায়ু বিশুদ্ধ রাখে। এছাড়া তুলসী গাছ লাগালে মশা মাছি, কীটপতঙ্গ ও সাপ হতে দূরে রাখে। আত গুনসম্পন্ন উদ্ভিদটির আরও নানা গুণ সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। আসুন তুলসী পাতার গুনাগুন সম্পর্কে জানিঃ
সর্দি-কাশির মহাষৌধঃ
সাধারণত শিশুদের সর্দি-কাশির সমস্যায় তুলসী পাতা মহাষৌধ হলেও যেকোনো বয়সের মানুষই এটি থেকে উপকার পেয়ে থাকেন। শিশুদের সর্দি-কাশি হলে শিশুকে আদা চা চামচ মধু এবং তুলসী পাতার রস খাওয়ালে কাশি কমে যাবে।
হার্টের অসুখঃ
বিজ্ঞানীদের মতে, তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে। তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় এর ফলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে।
মানসিক চাপঃ
তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট গুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। উল্লেখ্য উপাদানগুলো মস্তিষ্কের নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।
মাথা ব্যাথাঃ
মাথা ব্যাথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংশপেশীর খিচুনী (Epilepsy) রোধ করতে সহায়তা করে।
স্মরণশক্তি বর্ধকঃ
তুলসী পাতা প্রাচীন যুগ থেকে স্মরণশক্তি বর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
রোগ নিরাময় ক্ষমতাঃ
এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে। তুলসী পাতা পাকস্থলীর ও কিডনীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দৈনন্দিন বাবহারে আমাদের শরীরের রোগ নিরাময় ক্ষমতা বহুগুনে বাড়ায়।
পোকার কামড়ঃ
তুলসী পাতা হলো প্রোফাইল্যাক্টিভ (Prophylactic) যা, পোকামাকড় কামড় দিলে উপসম করতে সক্ষম। পোকার কামড়ে আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে দিলে কামড়ের ব্যথা ও জ্বলা থেকে মুক্তি পাওয়া যায়।
ঘরের বারান্দাতে একটু আলো বাতাস আসলে সেখানেই একটি তুলসী গাছ লাগিয়ে দিতে পারেন। নিয়মিত তুলসী পাতার রস খেলে রোগ-বালাই থাকবে অনেক দূরে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত একটি করে তুলসী পাতা খান।
medicalbd সাস্থের সকল খবর।

