
১৬ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যেগে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন
জি, এম মিঠন, নওগাঁ: নওগাঁ (১৬) বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যেগে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে বসবাসকারী জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নওগাঁ বিজিবি (১৬) ব্যাটালিয়ন এর অধীনস্থ্য চাড়ালডাঙ্গা বিওপি এলাকার চাড়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার উন্নত চিকিৎসা সেবা প্রদান করেন মেজর আহমেদ নিবরাস খান, মেডিকেল অফিসার পত্নীতলা (১৪) ব্যাটালিয়ন বিজিবি।
চাড়ালডাঙ্গা সহ আসেপাশের এলাকার মোট ৩৬৫ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান সহ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরন করা হয়। বিজিবি (১৬) ব্যাটালিয়ন এর উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে সাধারণ লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। মেডিকেলবিডি /এএনবি/ ০১ অক্টোবর, ২০১৯
medicalbd সাস্থের সকল খবর।
