
বিশেষজ্ঞদের মতে, মদ্যপানের থেকেও ভয়াবহ হতে পারে গরুর দুধ। কোনটা খাওয়া ঠিক, কোনটা খাওয়া অস্বাস্থ্যকর, তা নিয়ে অনেক ধারণা অনেকের মধ্যে রয়েছে। ছোট বেলা থেকেই শিখিয়ে দেওয়া হয়, ‘দুধ না খেলে, দুধ না খেলে ভাল ছেলে হওয়া যাবে না’। আর কৈশোর পেরোতেই হাতে মদের গ্লাস মানেই গেল গেল সব। কিন্তু এসবের অনেকটাই মিথ।
নিউট্রিশনিস্ট কারিন মিশেল (মার্কিন যুক্তরাষ্ট্র) এমনটাই দাবি করছেন। কারিন জানিয়েছেন, মদ্যপানের থেকে গরুর দুধ ক্ষতিকারক। কারণ, গরুর দুধ মোটেই মানুষের জন্য যথাযথ নয়। বিশেষ করে গরুদের কৃত্রিম রাসায়নিক এমন ভাবে প্রয়োগ করা হয় যাতে তারা দুধ প্রদান করতে সক্ষম থাকে বা পরিমাণের তুলনায় বেশি দুধ দিয়ে থাকে কিন্তু দেশী গাভী হলে বা নিজের লালন করা গাভীর দুধ নিরাপদ। আর এই কৃত্রিম রাসায়নিকগুলি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকারক।
এমনকী, ক্যানসারের মতো মারণ রোগের সম্ভাবনাও থেকে যায়। তাই গরুর দুধের বদলে সয়া মিল্ক বা আমন্ড মিল্ক খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।। ওই প্রতিবেদনে আরো বলা হয়, মদ্যপান বিভিন্ন রোগের উৎস হতে পারে। কিন্তু সামান্য পরিমাণ মদ্যপান করলে নাকি ধমনী পরিষ্কার থাকে। আবার কোলেস্টেরলের রোগীদের জন্য অ্যালকোহলের থেকেও গরুর দুধ বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন বিশেষজ্ঞ কারিন। ওজন বা মেদও বাড়াতে মদ্যপানের থেকে বেশি সক্ষম গরুর দুধ। কারিনে এমন আশ্চর্য দাবির সপক্ষে আরও কেউ বক্তব্য রাখেন না কি না, সেটাই এখন পর্যন্ত জানা যায়নি।
মনিকা সরকার
সহকারী অধ্যাপক। খাদ্য ও পুষ্টি ইউনিট
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৬টা
(শনি, সোম, বুধ)
medicalbd সাস্থের সকল খবর।
