
ফয়সাল হাবিব সানি, গোপালগঞ্জঃ শোকাবহ অাগস্টে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অাজ বুধবার (৮ অাগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রশাসনিক ভবনের নিচ তলায় এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন- আইন অনুষদের ডীন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডীন মোঃ অাশিকুজ্জামান ভূঁইয়া, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায়, জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, প্রভাষক শানিতা জামান স্মৃতি, মিলন মন্ডল, আশুরা খানম লিসা, ফারজানা ইসলাম, মেডিকেল অফিসার ডা. রোমানা আফরোজ প্রমূখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিনামূল্যে রক্ত দানের অন্যতম সংগঠন `বাঁধন’ পরিবারের উদ্যোগে ও সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দুই হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
medicalbd সাস্থের সকল খবর।
