
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আজ ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্পের আয়োজন করেছে। মেডিকেল ক্যাম্পে ঢাকা ও যশোরের স্বনামধন্য ২৩ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যসেবা প্রদান করছেন।
বিডিটুডেস এর নিজস্ব প্রতিনিধির মাধ্যমে জানা যায়, সকাল থেকেই এ সুযোগ গ্রহণ
করার জন্য রোগীদের উপচেপড়া ভীড় লেগেই আছে। জড়ো হয়েছেন নানা বয়সের ও নানা পেশার লোকজন।
বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো: আব্দর রশীদ ও ডা. ফজলুল হক খালিদ, পঙ্গু ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডা. সফিউল্লাহ প্রধান ও ডা. আনোয়ার হোসেন, ইঞ্জুরি, পেইন অ্যান্ড প্যারালাইসিস বিশেষজ্ঞ প্রফেসর ডা. আলতাফ হোসেন চেধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম কুমার ঘোষ ও ডা. আবদুল কাদের, গাইনি বিশেষজ্ঞ ডা. সঞ্চিতা অধিকারী (মিষ্টি) ও ডা. তানজিলা ইয়াসমিন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. এ এইচ এম এ রউফ ও ডা. এ আর শিমুল। আরও অন্যান্যা বিশেষজ্ঞগণ উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেডিকেল হেল্থ ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। উক্ত ক্যাম্পে সকল প্রকার পরীক্ষা ফ্রি ও প্রাপ্যতা সাপেক্ষে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। এদিকে রোগীদের সাথে কথা বলা জানা যায় যে, রোগীরা অনেক খুশি ও আনন্দিত হয়েছেন তাদের নিজ এলাকায় এরকম একটা সুযোগ পাওয়ায়, যেখানে একসাথে এত বিশেষজ্ঞদের সমাবেশ।
বিশেষ করে গরিব- অসহায় মানুষগুলো যারা চিকিৎসার অভাবে দীর্ঘদিন যাবৎ কষ্ট
করছেন। এদিকে মেডিকেল বিডি, বিডিটুডেস নিউজ পোর্টাল ও ডিপিআরসি হাপাতাল এর চেয়্যাম্যান ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডা. সফিউল্লাহ প্রধান জানান, আজকের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প-এ একটু অন্যরকম অনুভূতি হচ্ছে যেটা খুবই ভাল লাগছে আর দিনের আকাশটাও অনেক পরিচ্ছন্ন, যেখানে আমরা এতজন বিশেষজ্ঞ একসাথে কাজ করছি।
আমাদের লক্ষ্য হচ্ছে দেশের সর্বস্তরের মানুষদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি যারা গরিব ও অসহায় আছেন, যারা চিকিৎসা ব্যয় বহন করতে অসমর্থ্য তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনটি, যাতে করে দেশের সকল মানুষ সুচিকিৎসা পায়। পরিশেষে দেশের সকল মানুষদের সুস্থতাও কামনা করেন তিনি।
medicalbd সাস্থের সকল খবর।
