বগুড়ায় ফ্রি ব্ল্যাড গ্রুপ ক্যাম্পেইন

আল আমিন মন্ডল, মেডিকেল বিডি প্রতিনিধি: যদি করি রক্ত দান, হাঁসবে রোগী, বাঁচবে প্রাণ এ শ্লোগান’কে সামনে রেখে গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া লাংলুহাটে আব্দুল আজিজ যুব সমাজ কল্যান সংস্থার উদ্যোগে শিমুলতাইড় গ্রামে দিনব্যাপী ফ্রি ব্ল্যাড গ্রুপ (রক্তের গ্রুপ পরিক্ষা) ক্যাম্পেইন করা হয়েছে। সংস্থার পরিচালক জুলফিকার আলী শুভর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও লাংলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইনতাজ উদ্দিন ব্যাপারী,

ইউপি সদস্য রায়হান কবির সাধন, শিক্ষক আবু সাইদ, ডিএমএফ ল্যাবঃ আইএইচটি আব্দুর রহমান সজীব, মেহেদী হাসান, সংগঠনের সাধারন সম্পাদক রানা সরকার, শিক্ষা সম্পাদক সোহরাব হোনেন, নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন, শরিফুল ইসলাম, আবু মুসা, ইকবাল হোসেন, সজিব হোসেন, সৌরভ হোসেন, মিল্লাত হোসেন ও তৌফিক হাসান প্রমূখ। এরপূর্বেও লাংলু পশ্চিমপাড়া ও লাংলুহাট সরকারী প্রাঃ বিদ্যালয়ে’সহ মোট ১হাজার জন’কে ফ্রি ব্ল্যাড গ্রুপ পরিক্ষা করা হয়েছে। বিডিটুডেস/আরএ/১২ এপ্রিল, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*