ওজন কমাতে গিয়ে যে ভুলগুলো করছেন?

প্রকৃতপক্ষে আমরা সবাই ওজন কমানো নিয়ে অনেক চিন্তিত থাকি। কিভাবে বাড়তি মেদ কমানো যায়। আর এর ফলেই আমরা ভালো করে না বুঝেই শুরু করি নানা পদ্ধতি অবলম্বন করা ওজন কমানোর জন্য। কিন্তু ভালোভাবে না বুঝে ওল্টাপাল্টা পদ্ধতি অবলম্বনে ওজন কমানোর চেষ্টা করলে দেখা দিতে বিপরীত ফলাফল।

জিমে গিয়ে হঠাই কঠোর ব্যায়াম

অনেকেই হঠাৎ করেই কঠোর ব্যায়াম করা শুরু করে দেন যাতে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। এতে শরীর হুট করে বেশি ধকল নিতে পারেনা। বরং অল্প হলেও প্রতিদিন সমপরিমাণ ব্যায়াম করা শরীরের জন্য ভালো। ব্যায়াম বা জিমের অভ্যাস ছেড়ে দিলেও ওজন বাড়তে পারে।  ভারসাম্য পূর্ণ খাবারের পাশাপাশি প্রতিদিন হাঁটলে বা দৌড়ালে ওজন এমনিতেই কমবে। কিন্তু আপনার এই হঠাৎ শুরু করার কঠোর ব্যায়াম আবার হঠাৎই ছেড়ে দেওয়া, দেখা দিতে পারে বিপরীত ফলাফল।

খাওয়া একেবারেই বাদ দেওয়া

অনেকেই ওজন কমানোর সময় খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দেন বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সম্পূর্ণরুপে বাদ দিয়ে দেন। কিন্তু বাস্তবতা হলো ওজন কমাতে গেলে বা স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিলে চলবে না। তবে তা পরিমাণ মত খেতে হবে। আর তা না করলে ঘটতে পারে বিপদ। ফল, সবজি, বাদাম, গম ইত্যাদি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস। সাদা রুটির বদলে লাল রুটি খাওয়া যেতে পারে। মোট কথা প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেটের ভারসাম্য রাখতে হবে।

চর্বি ওজন বাড়ায়

চর্বি মানেই যে সবসময় খারাপ এই ধারণাটা একদমই ভুল বরং ভালো চর্বিও রয়েছে। শরীর গঠনে আর সুস্থ থাকতে হলে সেগুলো বাদ দিলে চলবে না, সেগুলোও গ্রহণ করা জরুরি। যেমন :

  • জলপাইয়ের তেল
  • অ্যাভোক্যাডো
  • বাদাম
  • নারকেলের মাখন

এগুলো ভালো চর্বি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এসব খেলে ওজন একেবারেই বাড়ে না।

রাতে খেলেই ওজন বাড়ে

আমাদের মধ্যে অনেকেই বলেন রাতে খাওয়া ছেড়ে দিতে যা নিতান্তই একটা ভুল ধারণা।  রাতে খেলে ওজন বেড়ে যায় এখানে আসলে  মূল বিষয়টি কী তা জানতে হবে।মূল বিষয়টি হচ্ছে যে আপনি কতক্ষণ আগে খাবার খাচ্ছেন ঘুমানোর। বিশেষজ্ঞরা বলেন, ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খেতে।

ব্যায়াম বেশি করে- যা ইচ্ছা তা খাওয়া

অনেকেরই ধারণা আছে যে বেশি ব্যায়াম করলেই হয় তাহলে খাবারের দিকে তাকানোর প্রয়োজন নেই, যা সামনে পাবেন তাই খেতে পারবেন। আসলে বিষয়টি একদমই সঠিক নয়। এসময় পুষ্টিকর খাবার বা ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া  করাটা বেশি জরুরি। খাওয়া এবং ব্যায়াম দুটোর দিকেই সমানভাবে নজর দিতে হবে যদি সুস্থ স্বাভাবিকভাবে ওজন কমাতে চান।

কম চর্বিযুক্ত খাবার ওজন কমায়

অনেকে ওজন কমাতে বাজার থেকে কম চর্বিযুক্ত- জাতীয় খাবার কিনে খায়। প্রায়ই দেখা যায়, স্বাদ বাড়াতে এতে চিনি ও অন্যান্য উপাদান যোগ করা হয়। এসব উপাদান শরীরের জন্য ভালো নয়। এতে উল্টো ক্ষতিই হয়।

ওজন কমানো আসলে সুস্বাস্থ্য বজার রাখারই একটি অংশবিশেষ মাত্র। এজন্য দরকার একটু সদিচ্ছা আর শরীরকে পরিশ্রম করানো মত মনমানসিকতা। তাই ভুলগুলো এড়িয়ে চলুন সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*