
আজ বুধবার(১৭ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনকালে নার্সদের ওপর ইন্টার্ন ডাক্তারদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের তিনজন নার্স আহত হলে তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নার্সদের ওপর হামলা করেই ইন্টার্নরা কর্মবিরতি পালন করে আর এতে ঝামেলায় পড়েন রুগীরা। নার্সরা জানায়, দেশে স্বাস্থ্যসেবা সপ্তাহ চলছে, এর ধারাবাহিকতায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সপ্তাহটি পালন করছে।
সেবা সপ্তাহ আরো সুন্দরভাবে পালনের জন্য নার্সদের ব্যক্তিগত টাকা দিয়ে হাসপাতালটি বেলুন ও অন্যান্য সামগ্রী দিয়ে সাজিয়েছে। এতে বাধা প্রদান করে বেলুনগুলো সুই দিয়ে ফুটিয়ে দেয় সানি নামের এক ইন্টার্ন।
পরবর্তীতে নার্সরা তার কাজে বাধা দিলে নার্সদের ওপর সানি হামলা চালায়। এতে তিন নার্স আহত হয় এবং আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাদেরকে। এ ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করে এবং ডা. কামদা প্রসাদকে (হাসপাতালের পরিচালক) তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।
medicalbd সাস্থের সকল খবর।
