প্লাস্টারকৃত ঊর্ধ্বাঙ্গের ব্যায়ামঃ
১. হাতের আঙ্গুল উপদেশ মতো নাড়ানো
২. কনুইয়ের নিচের প্লাস্টার হলে: আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা। মাঝে মাঝে কনুই সোজা ও বাঁকা করা । হাত বা বাহু উপরে , সামনে ও পিছনে নেওয়া। (স্লিংসহ অথবা অল্পক্ষনের জন্য স্লিং খুলে)।
৩. প্লাস্টার কনুইয়ের উপর পর্যন্ত হলে: আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা। উপুড় হয়ে দাঁড়িয়ে বাহু ঘুরিয়ে কাধের ব্যায়াম করা। বাহু মাথার উপরে বুকের সামনে এবং পিঠের দিকে নেওয়ার চেষ্টা করা।
৪. হাঁটা ও চলাফেরা করতে উৎসাহিত করা।
প্লাস্টারকৃত নিন্মাঙ্গের ব্যায়ামঃ
১. পায়ের আঙ্গুল নাড়ানো।
২. হাঁটুর নিচে প্লাস্টার হলে : বসে বা শুয়ে হাঁটু সোজা ও বাঁকা করা।
৩. প্লাস্টার হাঁটুর উপর পর্যন্ত হলে: চক্রিকার ব্যায়াম (Patellae exercise) বা ঊরুর মাংসপেশির ব্যায়াম: (Quadriceps exercise) ঊরুর সামনে মাংসপেশির পুনঃপুনঃ শক্ত ও শিথিল করা।
৪. শুয়ে বা বসে প্লাস্টারকৃত পা আস্তে আস্তে উপরে (৪৫ডিগ্রি) উঠানো ও নামানো।
৫. উপদেশ মতো ক্রাচের সাহায্যে হাঁটা।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

