০১. পাতলা নরম বালিশে ঘুমাবেন। প্রয়োজনে সারভাইকেল পিলো বা ডাক্তারী বালিশ ব্যবহার করবেন।
০২. উঁচু শক্ত বালিশে শোয়া নিষেধ।
০৩. অনেকে যেখানে সেখানে মাথা রেখে শুয়ে থাকেন এটা মোটেও উচিত না।
০৪. দীর্ঘদিনের ঘাড় ব্যাথায় হট ব্যাগ বা হিটের প্যাড দিয়ে সেক দিবেন।
০৫. ব্যাথা তীব্র হলে সারভাইকেল কলার ব্যবহার করা যেতে পারে।
০৬. মাথায় বা হাতে ভারী বোঝা বা ওজন বহন নিষেধ।
০৭. ঘাড় সামনে নীচু করে বা এদিক সেদিক বাঁকা করে কম্পিউটার বা ল্যাপটপ/ট্যাব মোবাইল ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না।
০৮. বিউটি পার্লার বা সেলুনে ঘাড় ম্যাসেজ বা ফুটানো সম্পূর্ণ নিষেধ, এতে করে ঘাড়ে মারাত্নক ইনজুরী হতে পারে।
০৯. ঘাড় ব্যাথার অনেক কারণ রয়েছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঘাড় ব্যাথার দ্রুত কারণ নির্ণয় করতে হবে।
১০. কথায় কথায় ব্যাথার ঔষধ খাওয়া উচিত নয়। প্রয়োজনে ঘাড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খেতে পারেন।
১১. সুনির্দিষ্ট আধুনিক এক্সারসাইজ ঘাড় ব্যাথায় অত্যন্ত কার্যকরী তাই রিহেব-ফিজিও বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ঘাড়ের এক্সারসাইজ করতে পারেন।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

