
মুরতুজা হাসান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ) এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ক্যাপ এর সভাপতি আব্দুল্লাহ আল মাহদী’র নেতৃত্বে ক্যাপের সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে গোলাপী শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রায় বিভিন্ন প্ল্যাকার্ডে ক্যান্সার সচেতনতামূলক লেখা লক্ষ্য করা যায়, “জননীর কাছে সবার আছে জন্ম ঋণ মায়েদের ক্যান্সার সচেতনতায় অংশ নিন, যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়, সূচনায় পড়লে ধরা স্তন ক্যান্সার যায় সারা, সবাই হলে সচেতন ক্যান্সার রুখতে কতক্ষণ”
এসময় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ক্যান্সার সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রভাষক শাম্মি আক্তার প্রমুখ।
এসময় ইবি শাখা ক্যাপের সাধারণ সম্পাদক কেয়া বিশ্বাস বলেন, আমাদের দেশের নারীরা লজ্জার কারনে তাদের এ রোগের কথা পরিবারের সদস্যদের জানাতে চাননা। ফলে তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন। এ ব্যাপারে নারীদের একটু সচেতন করে তুলতে পারলেই এ রোগ নিরাময় অনেকটা সম্ভব হবে।
medicalbd সাস্থের সকল খবর।
