
দীর্ঘ সময় ধরে মাই টিভিতে প্রচারিত হয়ে আসছে স্বাস্থ্য বিষয়ক তথ্য নির্ভর অনুষ্ঠান ‘মাই হেলথ’। সময়ের সাথে সাথে স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মেকদাদ হাসান রানা প্রযোজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছেন ডাঃ সাকলায়েন রাসেল।
মাই টিভিতে আজ (শুক্রবার) সকাল ১১:১৫ মিনিটে প্রচারিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটির ৩৪১তম পর্ব। এবারের বিষয় ‘চোখের যত্ন’। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত এই অনুষ্ঠানে বিশেষ রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রতিটি পর্বেই থাকে বিশেষ পরামর্শ।
‘চোখের যত্ন’ এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট রেটিনা ও ফ্যাকো সার্জন ডা: মো: হাফিজুর রহমান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট।
মাই টিভি’র স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন
“বিআরবি হসপিটালস লিঃ মাই হেলথ”
উপস্থাপনা: ডাঃ সাকলায়েন রাসেল
অতিথি: ডাঃ মোঃ হাফিজুর রহমান, রেটিনা ও ফ্যাকো সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
প্রযোজনা: মেকদাদ হাসান রানা
medicalbd সাস্থের সকল খবর।
