আকর্ষণীয় শরীর গঠনে পুরুষের খাবার

আমরা সবাই চায় সুস্থ থাকতে-সবসময় চাই নিজেকে ফিট রাখতে। অথচ বেশিরভাগ পুরুষই খাওয়ার ব্যাপারে মোটেও সচেতন থাকেন না। যার ফলে আমাদের দেশে পুরুষরা একটু বয়স হলেই স্থুলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগেন। শরীর সুস্থ রাখতে ও ফিট রাখতে এবং একটি আকর্ষণীয় শক্তিশালী দেহ গঠনের প্রধান উপায় হলো সঠিক নিয়মে খাবার খাওয়া। ফিটনেস ধরে রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে পরিমাণমত ফলমূল ও শাকসবজি খেতে হবে। অনেকে আবার ফিটনেস ধরে রাখতে রাতে খাবার খান না, যা শরীরের জন্যে ক্ষতিকর। সামান্য সচেতনতায় পুরুষরা নিজেদের ফিট রাখতে পারেন। আপনার শরীরের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট খাবারের তালিকা করে নিতে পারেন। শরীর সুস্থ ও ফিট রাখতে একজন পুরুষ যে খাদ্যতালিকা অনুসরণ করতে পারেন-

আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ
করুন।
লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন

সকালের নাশতা খাওয়া – অনেকেই সময় না থাকার অজুহাতে সকালে নাশতা না করে কর্মস্থলে ছুটে যান। অথচ সকালের খাবারই আপনার সারাদিনের কর্মশক্তির যোগান দেবে। সকালে রুটির সঙ্গে সবজি ভাজি খেতে পারেন। একটি সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। কোনো একটা ফল কিংবা ফলের জুস খেতে পারেন। চা বা কফি যা পছন্দ খান। সকালের খাবারের ২ ঘণ্টা পর বিস্কুট বা কম ক্যালরিযুক্ত খাবার খেতে পারেন।

দুপুরের খাবার খাওয়া – দুপুরে ভাতের সঙ্গে মাছ বা মাংস খেতে পারেন। সঙ্গে টমেটো, লেটুস পাতার সালাদ খেতে হবে। ফাস্ট ফুড কখনোই খাবেন না। কোমল পানীয় খাওয়ার অভ্যাস ছাড়ুন। খাওয়ার ৩০ মিনিট পর একটি ফল খান।

বিকেলের নাস্তা খাওয়া – বিকেলে ক্রিম ছাড়া বিস্কুট ও সবুজ চা খেতে পারেন।

রাতের খাবার খাওয়া – রাতে দুপুরের তুলনায় কম ভাত খান। ছোট মাছ, সবজি খেতে পারেন। ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যায়। খাওয়ার পর শসা বা সালাদ খাওয়া ভালো। ননী ছাড়া দুধ খেতে পারেন। খাবারগুলো সবসময়ই চেষ্টা করবেন নিয়ম করে খাওয়ার জন্য  আর সাথে সাথে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন। মনে রাখবেন পানির অপর নাম জীবন।আর অবশ্যই নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নিবেন যেকোন প্রকার সমস্যায়। কারণ কোন রোগ শরীরে বাসা বাঁধার পূর্বেই তাকে নির্ণয় করে নির্মূল করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*