সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস বন্ধে নোটিশ

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিস বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। নোটিশপ্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এটা বাস্তবায়িত না হলে হাইকোর্টে রিট করা হবে। আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলকে ডাকযোগে এ নোটিশ পাঠায়।

আব্দুস সাত্তার পালোয়ান (সুপ্রিম কোর্টের আইনজীবী)  এ নোটিশ দেন। নোটিশটিতে বলা হয়, সরকারি চাকুরিজীবিরা কোন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যুগ যুগ ধরে অবাধে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যার কারণে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না দেশের সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*