শরীরের গন্ধ কোনো রোগ নির্দেশ করছে না তো?

শরীরের গন্ধ কোনো রোগ নির্দেশ করছে না তো?

যখন কারো শরীরের গন্ধ অন্যের নাকে দুর্গন্ধ হয়ে প্রবেশ করে তখন একে আর স্বাভাবিক বলে ধরা যায় না এবং দুর্গন্ধ সৃষ্টিকারী হিসাবে মূলত ঘামকেই দায়ী করা হয়। তবে এটি পুরোপুরি সঠিক নয়, কারণ ঘামের নিজস্ব কোনো গন্ধ নেই। ঘামের জন্য মানবদেহে দু’রকমের গ্রন্থি রয়েছে। এই দুই গ্রন্থি থেকে যে দু’ধরনের ঘাম হয়, তা সবই গন্ধহীন। তা হলে এই গন্ধ আসে কোথা থেকে? ত্বকে বাসা বেঁধে থাকা ব্যাকটেরিয়া হলো এই গন্ধের উৎস। তবুও ঘামের দুর্গন্ধ নিয়ে আমাদের সজাগ হওয়া প্রয়োজন, কারণ এর সাথে অনেক বিষয় জড়িত, যেমন- ডায়াবেটিস, লিভারের সমস্যা কিংবা ভুল খাদ্যাভ্যাস। এই লেখায় শরীরের বাজে গন্ধ হওয়ার কিছু যথার্থ কারণ এবং বাস্তবতা তুলে ধরা হলো।

যদি মলের গন্ধ আসে

Men’s Health

এর কারণ হতে পারে অন্ত্রের সমস্যা। এটি মারাত্মক একটি শারীরিক সমস্যা, যা আমাদের বৃহদান্ত্র অথবা ক্ষুদ্রান্ত্র অবরুদ্ধ হয়ে পড়ে। সাধারণত বৃহদান্ত্র অবরুদ্ধ হলে মুখ থেকে মলের গন্ধ আসে এবং আপনি যাই খাবেন তার গন্ধই এমন হবে। তার উপর, হজমের সমস্যা হলে ঘামেও একই দুর্গন্ধ পাওয়া যায়। মূলত বগলের নিচ থেকে এই গন্ধ আসলেও শরীরের অন্যান্য অংশ থেকেও মলের গন্ধ আসতে পারে।

যদি তিক্ত গন্ধ আসে

আপনার শরীর থেকে তিক্ত গন্ধ আসলে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন, কারণ এই গন্ধ লিভারের সমস্যার কারণে তৈরি হচ্ছে। লিভার অসুস্থ হলে তা অনেক রকম রাসায়নিক উৎপাদন করে যারা অদ্ভুত রকম গন্ধ তৈরি করে, যা শরীরের এমন গন্ধের জন্য দায়ী। লিভার বিকল হয়ে গেলে হজম সমস্যা এবং গা-গুলানোর মত লক্ষণও প্রকাশ পেয়ে থাকে।

যদি মাছের গন্ধ আসে

farnendermer.com

যদি আপনার শরীর থেকে মাছের গন্ধ আসে তাহলে আপনি ফিস ওডর সিনড্রোম নামক এক ধরণের কন্ডিশনে আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া যা। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দেহে অতিরিক্ত ট্রাইমিলাইঅ্যমিনুরিয়া ক্ষরণের কারণে মূত্র, ঘাম এবং নিঃশ্বাসে পচা মাছের গন্ধ পাওয়া যায়। দুঃখজনক বিষয় হলো এটি একটি বংশগত রোগ, এবং জন্ম থেকেই এই সমস্যা তারা বয়ে বেড়ান। আরো কিছু কারণের মধ্যে রয়েছে খাবারে অতিরিক্ত প্রোটিন বা আমিষের উপস্থিতি কিংবা নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া। এই কারণে এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক এবং নির্দিষ্ট অ্যাসিড লোশন ছাড়াও, খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলা হয়।

যদি মিষ্টি গন্ধ আসে

আপনার শরীর থেকে যদি মিষ্ট মিষ্ট গন্ধ আসে তাহলে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই মিষ্টি মিষ্টি গন্ধের পেছনে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। মিষ্টি গন্ধের কারণ হতে পারে আপনার রক্ত প্রবাহে উচ্চ মাত্রার কিটনের উপস্থিতি। আপনার প্রস্রাব থেকেও যদি এমন মিষ্টি গন্ধ আসে তাহলে এটি ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ নামে একটি রোগের লক্ষণ। ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ হলে রোগীর শরীর অ্যামাইনো অ্যাসিড ভাঙ্গার ক্ষমতা হারিয়ে ফেলে।

যদি পচা ডিমের গন্ধ আসে

onehoursouthjersey.com

যদি শরীর থেকে পচা ডিমের গন্ধ আসে তার মানে আপনি প্রচুর মাংস খান। সাধারণত মাংস হজম করতে আমাদের পাচনতন্ত্রের বেশ বেগ পেতে হয়, ফলে যারা নিয়মিত প্রচুর মাংস খান তাদের শরীর থেকে সালফিউরিকের কারণে পচা ডিমের মত গন্ধ আসতে পারে। এর কারণ মাংসে উচ্চ মাত্রায় অ্যামাইনো অ্যাসিড বহনকারী সালফারের উপস্থিতি। বিশেষ করে লাল মাংসে। মাংসের অ্যামাইনো অ্যাসিড ক্ষতিকারক কিছু নয় কিন্তু, ভালো ভাবে হজম হতে হবে, যা সাধারণত ঘটে না।

যদি মদের গন্ধ আসে

Pulselive.co.ke

আপনি বোধয় ইদানীং একটু বেশিই মদ খাচ্ছেন। মদকে আমাদের শরীর বিষাক্ত পদার্থ হিসাবে গণ্য করে এবং একে ভেঙ্গে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করার চেষ্টা করে। আর এভাবেই আমাদের শরীর ৯০% মত হজম করে ফেলে, আর বাকি যা রইলো সমস্যার মূল কারণ আসলে এটাই। এর কিছু অংশ প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, কিন্তু বাকি অংশ ঘাম এবং শ্বসনতন্ত্রের মাধ্যমে দেহ ত্যাগ করে। এই কারণে বড় পার্টির পর শরীর থেকে মদের গন্ধ আসতে থাকে।

যদি প্রচুর ঘামেন এবং মিষ্ট গন্ধ আসে

Antiperspirants.Info

একটু খেয়াল করে দেখুন তো, আর দশজনের চাইতে যথাযথ কোন কারণ ছাড়াই একটু কি বেশিই ঘামছে আপনার শরীর? তাহলে আর কিছু নয়, বরং হাইপারহাইড্রোসিসে ভুগছেন আপনি। এই সমস্যা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেও হয়। বিজ্ঞানে এর সঠিক ও পুরোপুরি কারণ এখনো জানা যায়নি। মনো-দৈহিক বিভিন্ন কারণে শরীরের ঘর্মগ্রন্থি অতিপ্রতিক্রিয়া করলে এমনটা হয়ে থাকে। বিজ্ঞানীরা এ সমস্যার নাম দিয়েছেন ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিস।

আপনার পরিচিত কারো শরীর থেকে এমন কোনো গন্ধ আসে? যদি আসে তাহলে এই তথ্যগুলো তাকে জানাতে পারেন।

মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) প্রচারিত সকল তথ্য সমসাময়িক বিজ্ঞানসম্মত উৎস/ সরাসরি ডাক্তার থেকে সংগৃহিত এবং এসকল তথ্য কোন অবস্থাতেই সরাসরি রোগ নির্ণয় বা চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে প্রকাশিত নয়। জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) লক্ষ্য।
Please Subscribe Us!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*