
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু!! ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ জেলা সিভিল সার্জন
বুলবুল আহমেদ সোহেল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বেসরকারি ক্লিনিক মুক্তি জেনারেল হাসপাতালে গতকাল শনিবার ভুল চিকিৎসায় এগারো বছরের শিশু নুসরাত আক্তার নীরার মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে “এখানে ক্লিক করুন ”
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নাক, কান, গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসককে প্রধান করে আরো দুইজন চিকিৎসকের সমন্বয়ে আজ এই তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন। তদন্ত কমিটিকে আগামী দশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন তিনি। জেলা সিভিল সিভিল সার্জন জানান, একজন চিকিৎসক কখনো কোন রোগীর মৃত্যু কামনা করেন না।
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে “এখানে ক্লিক করুন ”
রোগীকে সুস্থ করার প্রয়াস নিয়েই চিকিৎসা করে থাকেন। তবে যেহেতু এই হাসপাতালে একটি দূর্ঘটনা ঘটে গেছে, আমরা এটা গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি অত্যন্ত জটিল। অপারশেনের সময় চিকিৎসকের কোন ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। এদিকে গতকাল এ ঘটনার পর ক্লিনিকটি খোলা থাকলেও আজ রবিবারও কোন চিকিৎসক বা মালিকপক্ষের কাউকে হাসাপাতালে দেখা যায়নি।
medicalbd সাস্থের সকল খবর।
