দড়িলাফ শুধু যে খেলাধুলার অংশ তা কিন্তু নয়, ব্যায়াম হিসেবেও দড়িলাফ অনেক কার্যকর। গবেষণায় জানা গেছে দৌড়ানো বা জগিংয়ের চেয়ে দড়িলাফে বেশি ক্যালরি খরচ হয়, প্রতি ১০ মিনিটের দড়িলাফে গড়ে ১০০ ক্যালরি খরচ করা সম্ভব। এটি কার্ডিও এক্সারসাইজের অন্তর্ভুক্ত। দড়িলাফে একই সঙ্গে হাত-পা ও শরীরের অন্যান্য অংশের মাংসপেশির ব্যায়াম হয়। সর্বদা সুস্থ থাকার জন্য ব্যায়াম হিসেবে দড়িলাফ বেছে নিতে পারেন, তবে কিছু বিষয় খেয়াল রাখুন। যেমনঃ
>মসৃণ তলে দড়িলাফ করা ভালো।
>তবে কংক্রিটের শক্ত মেঝেতে খুব জোরে না লাফানোই ভালো।
>সুবিধাজনক আকারের দড়ি ব্যবহার করুন।
>পিচ্ছিল স্থান কিংবা ইট-পাথর পড়ে থাকা স্থান এড়িয়ে চলুন।
>ছোট স্থানে একাধিক ব্যক্তি একসঙ্গে এ ব্যায়াম করবেন না।
>পর্যাপ্ত আলোতে ব্যায়াম করুন।
>ঘরে এ ব্যায়াম করতে চাইলে এমন একটি জায়গা বেছে নিন, যেখানে দড়িতে লেগে কোনো কিছু পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার আশঙ্কা নেই।
>গর্ভাবস্থায় এ ধরনের ব্যায়াম করা উচিত নয়।
>ব্যায়ামে অভ্যস্ত হয়ে ওঠার আগে দ্রুতগতিতে ব্যায়াম করার চেষ্টা করবেন না, দুর্ঘটনা ঘটতে পারে।
>অভ্যস্ত হওয়ার পরও ক্যালরি ক্ষয়ের জন্য অতিরিক্ত সময় ধরে এ ব্যায়াম করা যাবে না।
>এ ছাড়া যাঁরা হাঁটু, কোমর বা গোড়ালির ব্যথায় ভুগছেন, তাঁদের এ ব্যায়াম না করাই ভালো।
medicalbd সাস্থের সকল খবর।

