ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো

পৃথিবীতে ডায়াবেটিস এমন একটি রোগ যা কোনদিনই সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয়। তবে নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়া ও ওষুধ খেলেই তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে অনেকেই ডায়াবেটিস সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা পোষণ করে থাকেন যা রোগীকে আরো বেশি বিচলিত করে তোলে। আমাদের দেশে যে ভ্রান্ত ধারণাগুলো প্রচলিত আছে তার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ডায়াবেটিস সম্পর্কে ৫ টি প্রচলিত ভ্রান্ত ধারণা সম্পর্কে।

মিষ্টি খাওয়া

একটা ধারণা প্রচলিত আছে যে, ডায়াবেটিসে আক্রান্তদের মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। বাস্তবে এ ধারণা মোটেই সঠিক নয়। কারণ নিয়ন্ত্রিত পরিমাণে মিষ্টি সকলেই খেতে পারেন। বরং চিকিত্সকদের মতে, শুধু ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রেই নয়, বেশি মিষ্টি খাওয়া যেকোনো মানুষের পক্ষেই ক্ষতিকর।

শর্করা জাতীয় খাবার

এমন ধারণা বেশিরভাগ মানুষেরই যে, ডায়াবেটিস ধরা পড়লে স্টার্চ বা শর্করা জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না, । তবে বাস্তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ, ডায়েটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্টার্চ বা শর্করা জাতীয় খাবার। তাই কখনোই শর্করা জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। বরং কম পরিমাণে খাওয়াই ভালো।

পরিশ্রম করা

আবার অনেকেই মনে করেন, ডায়াবেটিসে আক্রান্তদের সবসময় উচিত খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব কম পরিশ্রম করা। তবে এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। কারণ নিয়ম মেনে চললে আর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিকরাও বাকিদের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

ইনসুলিন

এটাও একটা ভ্রান্ত ধারণা যে, নিয়ম মেনে না চললেই চিকিৎসক ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন । বাস্তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ টাইপ-২ ডায়াবেটিসে রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত কমে যায়। ফলে নিয়মিত ওষুধ খাওয়া সত্ত্বেও একটা সময়ের পর ইনসুলিন নেওয়ার প্রয়োজন দেখা দেয়।

রক্তদান

ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কখনোই রক্তদান করতে পারেন না, এমনটাই ধারণা বেশিরভাগ মানুষেরই। তবে এ ধারণা সম্পূর্ণ সত্য নয়। যারা নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নেন, শুধুমাত্র তারাই রক্তদান করতে পারবে না। বাকিদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে রক্তদানে কোনো সমস্যা নেই। নির্ভয়ে রক্তদান করতে পারেন।

তাই আসুন আমরা এইসব ভ্রান্ত ধারণাগুলো থেকে দূরে থাকি আর যেকোন সমস্যায় সব সময় ডাক্তারের পরামর্শ নেই। ভ্রান্ত ধারণাকে মূল্যায়ণ না করি।

ডাঃ মোঃ এ বি সিদ্দিক
লিভার ও পরিপাকতন্ত্র ইউনিট
লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: সন্ধ্যা ৫টা – ৬টা
(শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*