
ডালের পুষ্টিগুণ ব্যবহার জেনে নেই
ডাল বাঙালির খাদ্য তালিকায় একটা আবশ্যক উপাদান l বিভিন্ন ধরনের ডাল আমরা রোজ খেয়ে থাকি,যেমন- মসুর, অড়হড়, মাষকলাই, মুগ, মটর, বুট ইত্যাদি l ডাল হচ্ছে শিম গোত্রের খাদ্যশস্য। এগুলো মূলত শুঁটিজাতীয় মৌসুমি ফলের শুকনো বীজ। ডাল মূলত রবি শস্য কিন্তু সারা বছরই সব ধরনের ডাল পাওয়া যায় l অন্যান্য ডালের তুলনায় মসুর ডালটাই বেশি জনপ্রিয়। মসুর ডাল সহজপাচ্য এবং এতে প্রোটিনের পরিমাণ সর্বাধিক।
প্রতি ১00 গ্রাম মসুর ডালের পুষ্টিগুণ এমন – জলীয় অংশ ১২.৪ গ্রাম, খনিজ পদার্থ ২.১ গ্রাম, আঁশ ০.৭ গ্রাম, খাদ্যশক্তি ৩৪৩ কিলোক্যালরি, আমিষ ২৫.১ গ্রাম, চর্বি ০.৭ গ্রাম, ক্যালসিয়াম ৬৯ মিলিগ্রাম, লৌহ ৪.৮ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি-২ ০.৪৯ মিলিগ্রাম, শর্করা ৫৯.০ গ্রাম এছাড়াও বুট ডালে রয়েছে অনেক পুষ্টিগুন l এতে যে খনিজ লবণগুলো রয়েছে তা দাঁত, চুল, হাড়কে মজবুত করে l এতে ভিটামিন ‘বি’ও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন ‘বি’ মেরুদণ্ডের ব্যথা,স্নায়ুর দুর্বলতা কমায় । সালফার নামক খাদ্য উপাদানের ও ভালো উৎস এই ডাল । সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়। কাঁচা ছোলা ভীষণ উপকারী l এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ। ছোলার প্রোটিন দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তাদের যে কোনো রকম ডাল না খাওয়াই উত্তম, কারণ যেকোনো ডালে পটাশিয়াম থাকে, যা রক্তে (যাঁদের কিডনি দুর্বল) সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ায়।
মসুর অনেক ভালো। পুষ্টিমান বিচার করে দেখা গেছে মাংস আর মসুর ডালের পুষ্টিগুণ প্রায় সমান সমান। এছাড়াও কলাই ও ছোলার ডালে নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট আছে, যা কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। কাঁচা, রান্না করে মুড়ির সঙ্গে বা ডাল হিসেবে। বাজারে ভেজেও বিক্রি হয়। সবচেয়ে বেশি পুষ্টি হলো কাঁচা ছোলাতে। পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে খেলে তা শরীরের জন্য জোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি। রান্না ছোলাতে তেল দেওয়া থাকে বলে এতে ফ্যাট থাকে।
পুষ্টিগুনে মুশরি ডাল সবার উপরে। এরপরেই ছোলার ডাল(বুট) ও মুগ ডালের অবস্থান।
medicalbd সাস্থের সকল খবর।
