আজ ‘বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস’

বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস

আজ বিশ্ব ‘বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস’। ডায়াবেটিস রোগ সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছরের মত আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি ২০১৯) সারা দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও  বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে একযোগে। ‘বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস’  দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দেশব্যাপি সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত এ সমিতির অধিভুক্ত সমিতিগুলিও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৮টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ফ্রি ‘হার্ট ক্যাম্প’ যা সকলের জন্য উন্মুক্ত ছিল।

তাছাড়া সকাল সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বেলা ১২টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা ও আদর্শ ডায়াবেটিক রোগীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান। তবে অনিবার্য কারণে আজকের দিবসের শোভাযাত্রা ও ‘বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি’ বাতিল করা হয়েছে। এই দিবসটির মূল লক্ষ্যই হচ্ছে দেশের সর্বসাধারণকে ডায়াবেটিক সম্পর্কে সচেতন করা, যাতে মারাত্বক এই রোগটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*