প্রথম বারের মত নওগাঁ মেডিকেল কলেজে ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে ভর্তি শুরু

জি,এম মিঠন, নওগাঁ: প্রথম বারের মত নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে ভর্তি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে নওগাঁ নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন,

সদর হাসপাতালের তত্বাধায়ক রওশন আরা খানম ও সভিল সার্জন মুমিনুল হক, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আশেক হাসান, সাধারন সম্পাদক ডাঃ রেজাউল মাহমুদ, জেলা বিএমএর সভাপভিাপতি ডাঃ হাবিবুর রহমান, শিক্ষার্থী রিদওয়ানা রুমকী ও ফুয়াদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা নওগাঁয় মেডিকেল কলেজ ঘোষনা ও ছাত্রছাত্রীদের ভর্তির সুয়োগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের হাতে ভর্তি ফরম তুলে দেন ও ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ত্তৃক সারা দেশে যে নতুন যে ৫টি মেডিকেল কলেজ অনুমোদন দেয়া হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ তারমধ্যে একটি। চলতি বছর এমবিবিএস প্রথম ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন এই মেডিক্যাল কলেজে।

আরো পড়ুন: গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন স্থানে ব্যথা, কি করে রেহাই পাবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*