
স্ট্রোক রোগী ব্যথায় কাতর।
স্ট্রোকের প্রাথমিক ৫টি উপসর্গ দেখা যায়ঃ
০১. হঠাৎ অতিরিক্ত মাথা ব্যাথা
০২. হঠাৎ মুখ, হাত ও পা অবশ হয়ে যাওয়া (সাধারণত শরীরের যে কোন এক পাশ)। অনেক সময় মুখের মাংস পেশি অবশ হয়ে যায়, ফলে লালা ঝড়তে থাকে।
০৩. হঠাৎ কথা বলতে এবং বুঝতে সমস্যা হওয়া।
০৪. হঠাৎ এক চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া।
০৫. হঠাৎ ব্যালেন্স বা সোজা হয়ে বসা ও দাড়াতে সমস্যা হওয়া, মাথা ঘুরানো এবং হাটতে সমস্যা হওয়া।
স্ট্রোক পরবর্তী সমস্যাঃ
শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশ অবশ হয়ে যায়, মাংসপেশীর টান প্রাথমিক পর্যায়ে কমে যায় এবং পরে আস্তে আস্তে টান বাড়তে থাকে, হাত ও পায়ে ব্যথা থাকতে পারে, হাত ও পায়ের নড়াচড়া সম্পূর্ন অথবা আংশিকভাবে কমে যেতে পারে, মাংসপেশী শুকিয়ে অথবা শক্ত হয়ে যেতে পারে, হাটাচলা, উঠাবসা, বিছানায় নড়াচড়া ইত্যাদি কমে যেতে পারে, নড়াচড়া কমে যায় যার ফলে চাপজনিত ঘা দেখা দিতে পারে, শোল্ডার বা ঘাড়ের জয়েন্ট সরে যেতে পারে ইত্যাদি।
কখন স্ট্রোক হওয়ার সম্ভবনা বেড়ে যায়ঃ
বয়স সাধারনতঃ ৫০ এর উপরে হলে, বংশে স্ট্রোক রোগী থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, উচ্চ কোলস্টেরল লেভেল থাকলে, ধূমপায়ী হলে, ডায়াবেটিস থাকলে, ইতিপূর্বে একবার স্ট্রোক করলে, এ্যালকোহলিক হলে, রক্তের নালীকাতে কোন সমস্যা থাকলে।
স্ট্রোক প্রতিরোধের উপায়ঃ
উচ্চ রক্তচাপে সম্পর্কে জানা, ধমনী ফিব্রিলেশন চিকিৎসা, ডায়াবেটিস চিকিৎসা, রক্তনালীর কোন ধরনের সমস্যা থাকলে তার চিকিৎসা করা, ধূমপান বন্ধ করা, কোলস্টেরল, সোডিয়াম এবং ফ্যাটের পরিমান নিয়ন্ত্রনে রাখা, চর্বি ও শর্করা জাতীয় খাবার (যেমনঃ ফাষ্টফুড, মাখন, ঘি, মিষ্টি, পোলাও, গরু খাশির গোসত, চিংড়ি, ডিমের কুসুম ইত্যাদি) কম খাওয়া, অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা, ডায়াবেটিস এর সঠিক চিকিৎসা করা, নিয়মিত ৪৫ মিনিট হাঁটা বা ব্যায়াম করা, অতিরিক্ত ঔষধ সেবন না করা।
ধুমপান ত্যাগ করঃ ধূমপান কয়েকটি ভিন্ন উপায়ে ক্লোটার গঠনকে গতিশীল করে। এটি আপনার রক্ত জোরদার করে, এবং এটি ধমনীতে প্লাক বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি করে। “স্বাস্থ্যকর খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ধূমপানের অবসান হল সবচেয়ে শক্তিশালী লাইফস্টাইল পরিবর্তন যা আপনার স্ট্রোকের ঝুঁকি হ্রাসে সাহায্য করবে,”
কিভাবে ধুমপান ত্যাগ করবেন: নিকোটিন পিল বা প্যাচ, কাউন্সেলিং বা ঔষধের মতো ধূমপান ছাড়তে ব্যবহার করুন। ছেড়ে দেয়া যাবে না, বেশীরভাগ ধূমপায়ীদেরই আকাধিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
