কটিতে বেদনার পূর্ব লক্ষনসমুহ

কটিতে বেদনার পূর্ব লক্ষনসমুহ

অজ্ঞাত কারণে কটিতে চাপজনিত বেদনার পূর্ব প্রবণ উপাদানগুলো: 

১.  অতীতে কোমরে আঘাত।

২.  ভারী জিনিস তোলা, বিশেষ করে উপুড় হয়ে দাঁড়ানো।

৩. উপুর হয়ে কাজ করা। উপুড় হয়ে শুয়ে ঘুমানো।

৪. ভারী জিনিস বহন করার সময় কটিতে কোমরে চোট লাগা।

৫. ভারী জিনিস টানা ধাক্কা দেয়া।

৬. একই অবস্থায় দীর্ঘক্ষণ বসে, দাঁড়িয়ে কাজ করার পেশা।

৭. ঝাঁকুনি পূর্ণ যানবাহন ত্রুটিপূর্ণ দেহ ভঙ্গিমায় ভ্রমণ করা।

৮. দীর্ঘক্ষণ ত্রুটি পূর্ণ ও অনভ্যস্ত ভঙ্গিমায় কুচকাওয়াজ, শরীরচর্চা ও ব্যায়াম করা।

৯. মেরুদন্ড ও পেটের মাংসপেশিগুলোর অবসন্নতা ও দুর্বলতা।

১০. অতিরিক্ত স্থুলদেহ (Obesity)

১১. ত্রুটিপূর্ণ দেহ ভঙ্গিমায় নিয়মিত চলাফেরা করা। হাইহিল জুতা পরা।

১২. বেদনা ও মাংসপেশি একে অপরের ওপর প্রভাব বিস্তারের আধিক্যের ওপর বেদনার অগ্রগতি ও পরিণতি নির্ভরশীল।

অজ্ঞাত কারণজনিত কটিতে কোমরে বেদনার সূক্ষ্ম ব্যাখ্যা না দিতে পারলেও এ ধরনের বেদনাগ্রস্ত রোগী মেরুদন্ড, পেট ও কোমরের মাংসপেশি অবক্ষয়, অবসাদ ও দুর্বলতা স্পস্টত পরিলক্ষিত হয়। এমতাবস্থায় বেদনানাশক ওষুধ ও ফিজিওথেরাপির অন্যান্য পদ্ধতির সঙ্গে সঙ্গে যদি সংশ্লিষ্ট মাংসপেশির দিকে লক্ষ্য রেখে কৌশলগত ব্যায়ামের ব্যবস্থা করা যায় তাহলে মারাত্মক জটিলতা ও প্রতিরোধ করে এবং ধীরে ধীরে বেদনা হতে আরোগ্য লাভ করা সম্ভব।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*