হাসপাতালে পরিচালক ও ইন্টার্নী চিকিৎসক কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম রেজা, মেডিকেল বিডি প্রতিনিধি: সরকারী হাসপাতালের পরিচালক ও ইন্টার্নী চিকিৎসক(ডাঃ) কর্তৃক নার্সিং কর্মকর্তাকে যৌন হয়রানির পতিবাদে মাদারীপুরে মানববন্ধন করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল নার্সিং এসোসিয়েশন আয়োজনে ২১ এপ্রিল রোববার সকার নয়টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকার উত্তরায় কুয়েতমৈত্রী সরকারি হাসপাতালে পরিচালক কতৃক নার্সিং কর্মকর্তাকে যৌন হয়রানি ও ফরিদপুর মেডিকেল কলেজের ইন্টর্নী চিকিৎসক (ডাক্তার) কতৃক নার্সিং কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়। এর প্রতিবাদে মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে সদর হাসপাতাল নার্সিং এসোসিয়েশন, মানববন্ধনে নার্সিং কর্মকর্তারা তিব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পরিচালক ও ডাক্তারের কাছে যদি আমরা (সেবিকা) নার্সরা নিরাপদ না থাকি তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।

তবে আমরা কি ভাবে হাসপাতালে কর্মরত থেকে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাবো। এ ন্যাক্করজনক ঘটনার জন্য ঐ জঘন্য কুয়েতমৈত্রী সরকারী হাসপাতালের পরিচালক ও ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তারের শাস্তি ও অপসারণ দাবি করছি। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের নার্সিং অফিসার হাফিজুর রহমান মনির, সিনিয়র স্টাফ (নার্স) শামসুল হক, সিনিয়র নার্স শাহিদা সুলতানা, নার্সিং প্রশিক্ষক বিউটি বাড়ৈ, পারিচা খাতুন, শমরিতা রাত্রি পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*