
সর্দি হলে বা পুড়ে গেলে করণীয়
সর্দি হলে যা করবেন?
হালকা সর্দি হলে পানির মধ্যে তুলসী পাতা ফোটান। এর মধ্যে অল্প দুধ ও মিছরি মিশিয়ে চায়ের মত পান করুন উপকার পাবেন।
গলায় কাঁটা বিধলে সাথে সাথে খাওয়া বন্ধ করুন। গরম পানিতে লবণ দিয়ে গড়াগড়া করুন কিংবা লেবুতে লবণ মাখিয়ে চুষে লেবুর রস খান। এরপরও কাটা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
পুড়ে গেলে কি করবেন?
পুড়ে যাওয়া ত্বকে প্রথমেই শীতল পানি ঢালতে হবে বা বরফের সেক দিতে হবে। যদি ত্বক ঝলসে লাল হয়ে যায় তাহলে ঘরে প্রাথমিক চিকিৎসা দিলে চলবে। কারণ এরকম প্রথম মাত্রা দগ্ধ হলে কেবল মাত্র উপত্বকের ক্ষতি হয়।
সেসময় ঠান্ডা পানিতে ভেজানোর পরিষ্কার কাপড় আক্রান্ত স্থানে ব্যান্ডেজের মতো খানিকটা সময় বেধে রাখতে হবে। ব্যথা বেশি হলে ঔষধ খেতে হবে। কিন্তু ফোসকা পড়তে শুরু হলে ধরে নিতে হবে দ্বিতীয় মাত্রার দগ্ধ এবং দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।
