
ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ঈদের পর দিন সীমিত আকারে সরকারি হাসপাতালের বহির্বিভাগও খোলা রাখা হবে। অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ( স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বলেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হবে না। প্রতিটি হাসপাতালে সেবা স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুত নেয়া হয়েছে। ঈদের পরের দিন থেকে রাজধানীর সকল সরকারি হাসপাতলের বহির্বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদের দিন রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। তারা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে জনবলের কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় জনবল ঠিক রেখেই চিকিৎসক, নার্স ও অন্যদের ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ তুলনামূলক কম থাকে। আগামী ৭ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরুপে চালু হবে।
medicalbd সাস্থের সকল খবর।
