
শীতে হাঁটু ব্যথা
হাঁটু ব্যথা মুক্তির সহজ উপায় নিয়ে বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডাঃ মোঃ সফিউল্যাহ্ প্রধানের পরামর্শ:
শীতে অন্যান্য ব্যথার ন্যায় হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে। সাধারণতঃ বয়ষ্করা এই সমস্যায় বেশি পরতে পারেন। গভেষণায় দেখা গিয়েছে হাড় ক্ষয় রোগ হাটু ব্যথার প্রধান কারণ, যাহাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় “অষ্টিও আথ্রাইটিস অব নি” বলা হয়। তাছাড়া আঘাত পেলে, অন্যান্য আথ্রাইটিস রোগে, গাউট, ইনফেকশন, বার্সাইটিস, টেনডিনাইটিস, জন্মগত বিকলাঙ্গতা, কোমর ও পায়ের বিভিন্ন রোগের থেকে হাটু ব্যথা বেদনা, অবসাদ, প্যারালাইসিস ভাব হতে পারে।
চিকিৎসার মূলমন্ত্র সঠিক ও নির্ভূল রোগ নির্ণয় করা। একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারে একটি বিশেষায়ীত রোগের সঠিক কারণ ও প্রতিরোধ করতে। আমাদের দেশের মানুষ ব্যথা বেদনা হলেই গিয়ে ক্যালসিয়াম ও ব্যথানাশক ঔষধ খায়। এতে করে মূল রোগ সুপ্ত অবস্থায় থাকে রোগী বুঝতে পারেনা। হঠাৎ করে রোগটি মারাত্মক উপসর্গ সহ দেখা দেয়, তখন আর চিকিৎসার উপায় থাকেনা।
হাটু ব্যথা বাচ্চা হতে শুরু করে মধ্য বয়সী নারী-পুরুষ সহ বয়ঃবৃদ্ধদের হতে পারে। আমি বলি, ব্যথা রোগীর জন্য আশির্বাদ। কিন্তু ব্যথা না হয়ে বা কমে গিয়ে প্যারালাইসিস, পঙ্গুত্ব/ পক্ষাগাত গ্রস্থ রোগীর জন্য অভিশাপ। বাংলাদেশের প্রতিটি পরিবারেই একজন না একজন হাটু ব্যথা জনিত সমস্যায় ভূগে থাকেন। সঠিক রোগ নির্ণয়, সময় মত সঠিক চিকিৎসার অভাবে হাটু ব্যথা/সমস্যা থেকে যে কেউ বিছানায় পড়ে যেতে পারে।
হাটুর সমস্যার রোগীদের প্রায়ই ব্যথা নিয়ে অবহেলা করতে দেখা যায়। নিজে নিজে ব্যথার ঔষধ খায়। বিভিন্ন অপচিকিৎসা যেমনঃ ঝাড়ফুঁক, তেলমালিশ, নানাবিধ অবৈজ্ঞানিক মলম ব্যবহার করে। পরবর্তীতে যখন রোগী পঙ্গুত্ব বরণ করে তখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন আর রোগীর অবস্থা ভাল থাকে না। চিকিৎসা খরচস ও সময় বেড়ে যেতে পারে। তখন কনজারভেটিভ চিকিৎসা তেমন কোন ফলাফল আনতে পারেনা।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
