
মাসুদ মোশাররফ, মেডিকেল বিডি প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরে শাহনাজ ভিলায় অপসোনিন ফার্মা ও একুশে হসপিটাল (প্রাঃ) লিঃ এর আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় চিকিৎসক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়। গ্রাম ডাঃ কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ মুন্সী আব্দুস সালামের সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাক আহমেদ। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি একুশে হসপিটালের চেয়ারম্যান মোঃ কালাম তালুকদার।
হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মাসুদ রানা বাদল এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ সম্পদ কুমার দত্ত এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডাঃ পিয়াংকা মিসরা এমবিবিএস (ঢাকা), অপসোনিন’র এরিয়া ম্যানেজার আরিফুর রহমান, গ্রাম ডাঃ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক। বক্তারা অপসোনিন কম্পানির বিভিন্ন ঔষুধের কার্যকারিতা গুনগতমান তুলে ধরেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন অপসোনিন’র শাহজাদপুর প্রতিনিধি মোঃ জামিরুল হোসেন, একুশে হসপিটালের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম (বাবু) প্রমুখ।
medicalbd সাস্থের সকল খবর।
