
আমাদের একটি বিশেষ গুন হচ্ছে একটি ঘটনার সাথে অন্য ঘটনার যোগসূত্র বের করা। ডাক্তার হিসেবে এই ধরনের ঘটনার মুখোমুখি প্রায়ই হতে হয়। যেমন, কোন ঔষধ খাওয়ার পর যেকোন ধরনের সমস্যা হলেই ভাবে এটা ঔষধ এর সাইড- ইফেক্ট। কিংবা একটা অপারেশন এর পর পেটে ব্যাথা, মাজা ব্যাথা যাই হোক না কেন এবং যতদিন পরেই হোক না কেন, অপারেশনের সাথে সম্পর্ক বের করে ফেলে। কিছুদিন আগে সিজারের এক রোগী বাসায় গিয়ে কিছুদিন পর আমাকে কল দিয়ে জানাল তার চোখের বিভিন্ন সমস্যার কথা, আমি অবাক হয়ে জানতে চাইলাম চোখের প্রবলেম তো গাইনী ডাক্তার কেন? চোখের ডাক্তার তো আছেই।
সেও আজব ভাবে বলল, ম্যাডাম, ভাবছিলাম অপারেশন এর সাথে কোন সম্পর্ক আছে কিনা। যাই হোক, এরকম নেগেটিভ যোগসুত্রের কাউন্সিলিং এ যখন বিরক্ত তখন একজন পজিটিভ যোগসূত্রের রোগী পাওয়া গেল। সে তার বাবাকে নিয়ে ডাক্তার এর কাছে এসেছিল, তখন অনেক খুজে খুজে আমার চেম্বার বের করেছে।
রোগীকে দেখে মনে পড়ল প্রায় পাচ-ছ বছর আগে তার ওভারিয়ান টিউমার অপারেশন করেছিলাম। সে আমার অনেক প্রশংসা করতে করতে বলল ওই অপারেশনের পর তার মাথাও নাকি অনেক ভাল কাজ করে। আমি অবাক হয়ে তার কথা বোঝার চেষ্টা করলাম। সে বলতে থাকল আগে সে কোথায় কি রাখত মনে থাকত না,কিন্তু অপারেশন এর পর তার ব্রেইন ভাল কাজ করছে, কারন আমি তার পেটের টিউমার ভাল ভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম।
এর শানে নুযুল হল, ওই সময়ে পি আই ডি এবং পুর্বের অপারেশন এর কারনে তার অপারেশনটা একটু জটিল ছিল। যার ফলে প্রথমে টিউমার টা খুজে পেতে কষ্ট হলেও শেষ পর্যন্ত পুরো টিউমার নিয়ে আসা হয়েছিল, যা পেসেন্টকে পরবর্তীতে কাউন্সিলিং করেছিলাম । যার ফলে পেট ক্লিয়ারের সাথে সাথে তার মেমোরিও পরিষ্কার হয়ে গিয়েছে-যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।
ডাঃ নুসরাত জাহান, সহযোগী অধ্যাপক (অবস-গাইনী),
বন্ধ্যাত্ব বিষয়ে ট্রেনিং প্রাপ্ত (ইন্ডিয়া), ল্যাপারোস্কপিক সার্জন।
চেম্বার: ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব,
(১২/১, রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ- +8801997702001, +8801997702002,
09666774411, 029101369, 0258154875
medicalbd সাস্থের সকল খবর।
