
মেয়েদের ঋতুচক্র
স্বাভাবিক:
প্রারম্ভিক সময়: ১২-১৪ বছর
সময়কাল: ২-৭ দিন
পেটে ব্যথা: সামান্য তলপেট ব্যথা স্বাভাবিক
অন্যান্য উপসর্গ: গা-হাত পা ব্যথা, দূর্বলতা, স্তনে ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা কারো কারো ক্ষেত্রে স্বাভাবিকভাবে হতে পারে।
অস্বাভাবিক:
চিকিৎসক পরামর্শ প্রয়োজন
১৫-১৬ বছর বয়সেও মাসিক শুরু না হলে
সাতদিনের বেশি স্রাব দেখা দিলে
অতিরিক্ত পেট ব্যথা ও পিরিয়ড মধ্যবর্তী সময়ে পেটে ব্যথা হলে
মাসিক পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সাদাস্রাব বেশি পরিলক্ষিত হলে।
স্তনে চাকা ছোট/বড়
স্তনে ব্যথা
মাতৃদুগ্ধদাকারী মা ছাড়া অন্য কোন মহিলার স্তন থেকে দুগ্ধ নিঃসরণ হওয়া
স্তন হতে নিঃসরণ (দুঃগ্ধ) সহ অস্বাভাবিক মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা।
ঋতুকালীন সময়ে মেয়েরা যেসব বিষয় মেনে চলবে-
০১. ঋতুস্রাব কালিন সময়ে পরিষ্কার জীবাণুমুক্ত প্যাড ব্যবহার করবেন
০২. প্রাত ৬ ঘন্টা অন্তর প্যাড বদলানোর অভ্যাস করতে হবে
০৩. স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে হবে
০৪. হালকা ব্যায়াম করা যাবে তবে অতিরিক্ত শরীরচর্চা করা যাবে না
০৫. স্বামী সহবাস না করা উত্তম
০৬. ঋতুস্রাবের স্বাভাবিক লক্ষণ সম্পর্কে জ্ঞাত হন এবং অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত গাইনী বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন- ডাঃ উমা নাগ শম্পা
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনেস্টিক ল্যাব লিঃ
medicalbd সাস্থের সকল খবর।
