
অমর ডি কস্তা, মেডিকেল বিডি প্রতিনিধি: মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অবদান রাখার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলা জেলার শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় একই ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে উপজেলার মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মমতাজ খাতুন মিনা ও নার্গিস আঞ্জুমানা আরা জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন, সিভিল সার্জন ডা. মো. আজিজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খাঁন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমূখ।
medicalbd সাস্থের সকল খবর।
