
মোঃ ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ-সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মাতৃমৃত্যু পর্যালোচনা ও তা রোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ-এর সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
কেয়ার জামালগঞ্জ প্রকল্প কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রশিদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভীমখালি ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
বক্তারা বলেন, মাতৃমৃত্যু রোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা অন্যতম। তাই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান চালানোর ওপর গুরুত্বারূপ করেন।
medicalbd সাস্থের সকল খবর।
