বকশীগঞ্জে ১০ টি অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দিলেন শিল্পপতি পাভেল

মাসুদ উল হাসান, বকশীগঞ্জ-জামালপুর: বকশীগঞ্জ উপজেলার অসহায় মানুষের জন্য নিজস্ব অর্থায়নে ১০ টি অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষনা দিয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেল। রোববার বাট্টাজোড় এলাকায় গনসংযোগ কালে তিনি এই ঘোষনা দেন। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান পাভেল বলেন, আমি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আমার অর্থের কোন অভাব নেই। তাই চাওয়া পাওয়ারও কিছু নেই। আমি শুধু আপনাদের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। দয়াকরে একবার সূযোগ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই বকশীগঞ্জ উপজেলাবাসীর জন্য ১০ টি অ্যাম্বুলেন্স দিব। ৭ ইউনিয়নে ৭ টি এবং সদরে থাকবে তিনটি। যাতে করে গরীব দুখী মানুষ বিনা পয়সায় চিকিৎসার জন্য জামালপুর,ময়মনসিংহ ও ঢাকায় যেতে পারে।

আপনারা শুধু আমার জন্য দেয়া করবেন আমি যেনো সবসময় আপনাদের পাশে থাকতে পারি,আপনাদের সেবা করতে পারি। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন, সদস্য সচিব আবদুল কাইয়ুম,যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মোকাদ্দেছ রিপন,মোতালেব সরকার, জাসাসের সভাপতি প্রভাষক বজলুর রশিদ,ছাত্রদলের সভাপতি এস.এম রাসেলসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*