
এইতো কিছুদিন আগের একটি রিপোর্টেই প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি নানা ধরনের জটিল ও দীর্ঘমেয়াদি রোগের প্রকোপও দেখা দিয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোন সুযোগ নেই। এখনকার প্রজন্ম আগের চেয়ে অনেক কম বয়সেই হৃদরোগ, চোখের সমস্যা বা আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে অল্পবয়সে অনেকেই মারা যায় এটাও বাস্তব সত্য। তো চলুন জেনে নিই কিভাবে এই সব থেকে রোগমুক্তির পাশাপাশি দীর্ঘায়ু অর্জন করতে পারেন।

০১. এলাচ
এলাচ চা পান করলে দীর্ঘায়ু অর্জিত হয়। এলাচ চা দেহকে বিষমুক্তকরণ এবং দেহের আভ্যন্তরীণ সিস্টেমকে পরিষ্কারকরণে কাজ করে। এটি গন্ধসার তেল সমৃদ্ধ যা আপনার দেহের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তচলাচল জোরদার করে এবং জীবনীশক্তি ধরে রেখে দেহের শক্তিও মাত্রাও উন্নত করে।

০২. আদা
এতে রয়েছে উচ্চহারে অ্যান্টি অক্সিডেন্ট। এতে ২৫টি ভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে বলে বিশ্বাস করা হয়। অ্যান্টি অক্সিডেন্ট দেহে থাকা সেসব ফ্রি র্যাডিকেলস-এর বিরুদ্ধে লড়াই করে যেগুলো রোগ-বালাই তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে।

০৩. আমলকি
ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে আপনার দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলে। এটি বুড়িয়ে যাওয়া প্রতিরোধ এবং আয়ু বাড়াতে বেশ কার্যকর একটি অ্যান্টি অক্সিডেন্ট।

০৪. লবঙ্গ
এতে রয়েছে ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ারোধী, জীবাণুনাশক এবং বেদনানাশক উপাদান। এছাড়া এতে আরো রয়েছে বিস্ময়কর সব রোগপ্রতিরোধী উপাদান। লবঙ্গতে আছে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ যা আপনার পরিপাকতন্ত্রের ব্যবস্থাপনা এবং আপনার স্নায়ুতন্ত্রকে স্থিতিশীল রাখতে কার্যকর।

০৫. জিরা
জিরা বীজ আপনার পাকস্থলীর সব ধরনের সমস্যার জন্য সেরা ওষুধগুলোর একটি হিসেবে কাজ করে। জিরা আয়রন এবং খাদ্যগত আঁশের অসাধারণ একটি উৎস। এটি পাকস্থলিতে হজমে সহায়ক পাচকরসমূহের উৎপাদন বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে। রাতে একগ্লাস পানিতে পরিমাণমতো জিরা ভিজিয়ে রেখে সকালে তা পান করুন।

০৬. মধু
রাশিয়ার অধ্যাপক নিকোলাল ভ্যাসলিয়েভিচ-এর এক গবেষণায় দেখা গেছে, রাশিয়ার ককেশাস পর্বত এলাকার বাসিন্দাদের যারা ১২৫ বছরেরও বেশি বছর আয়ু পেয়েছেন তারা নিয়মিতভাবে মৌচাক থেকে সংগ্রহ করা তাজা মধু খেতেন।

০৭. গোল মরিচ
গোল মরিচে থাকা পিপারাইন হলুদে থাকা সারকুমিন শোষণে সহায়তা করে। এটি গোল মরিচের শক্তিশালি স্বাস্থ্য উপকারিতামূলক উপাদান। এটি আপনার পরিপাকতন্ত্রকে আরো শক্তিশালীকরণেও কাজ করে।
medicalbd সাস্থের সকল খবর।
