
গৌতম চন্দ্র বর্মন, মেডিকেল বিডি প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ উদযাপন করা হচ্ছে।’সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. উম্মে কুলসুম মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।এ সময় হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
medicalbd সাস্থের সকল খবর।
