নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জি,এম মিঠন, নওগাঁ জেলাঃ কেক কাটা, ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে নার্স ট্রেনিং ইন্সটিটিউট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতাল হল রুমে এক আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের আর,এমও মুনির আলী আকন্দ, ডাঃ ইসকেন্দার হোসেন, নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ হামিমা উম্মে মোরশেদা, সুপার সুফিয়া খাতুন, ব্রাদার গোলাম কবির খান, আতিকুর রহমান, ফারুক হোসন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অন্যন্যা নার্সরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি কেক কেটে একে ওপরকে খাইয়ে দেন। পরে নার্সিং ইন্সটিটিউটের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার চেষ্টায় ব্যার্থ হলেন আ.লীগ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*