
টেনিস এলবো কনুই ব্যথার অন্যতম কারণ
টেনিস এলবো একটি ইনজুরি জাতীয় হাতের সমস্যা। টেনিস খেলোয়াড়দের এই সমস্যা বেশী দেখা দেয় বলে একে টেনিস এলবো বলা হয়। এ জাতীয় সমস্যা অন্য খেলোয়াড়দেরও হতে পারে। ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল, তীর নিক্ষেপ ইত্যাদি খেলায়ও ভুল টেকনিকের কারনে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এ সমস্যার কারনে খেলোয়াড়দের দীর্ঘদিন খেলার বাহিরে থাকতে হয়।তাছাড়া সাংবাদিক, শিক্ষক, ছাত্র, গৃহিনী, মিস্ত্রি, শ্রমিক, যাদের হাতের কাজ বেশী করতে হয়, তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে ।
সমস্যার শুরুতে হাতের কনুইয়ের বাহিরের দিকে ব্যথা অনুভব হয়, হাতের নড়াচাড়া বা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীবতর হতে পারে, ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের বাহিরের পাশ দিয়ে আঙ্গুল পর্যন্ত যেতে পারে। অনেক ক্ষেত্রে রোগী জোড়ার ভিতর ব্যথা অনুভব করে, কনুইয়ের বাহিরের দিকে চাপ দিলে প্রচন্ড ব্যথা অনুভাব করে, দীর্ঘদিন এভাবে চলতে থাকলে থাকলে হাতের মাংপেশীর শক্তি ও হাতের কর্র্মক্ষমতা কমে আসে, যার ফলে হাত প্যারালাইসিসে আক্রন্ত হতে পারে। কনুই ব্যথার আরো কারনের মধ্যে গলফারস এলবো, আথ্রাইটিস, বোন ক্যান্সার, বোন ঢিবি, অষ্ট্র্রিওপোরোসিস, বার্সাইটিশ উল্লেখযোগ্য।
যাদের এজাতীয় সমস্যা হচ্ছে তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করলে নিয়মিত থেরাপির মাধ্যমে এ সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। টেনিস এলবো চিকিৎসা আইসথেরাপি, ইলেক্ট্রোমেগনেটিক রেডিয়েশন আল্ট্রাসাউন্ড থেরাপি, স্ট্রেপিং ও বিভিন্ন ব্যয়াম দেয়া হয়ে থাকে। চিকিৎসারত অবস্থায় কিছুদিন হাতের বিভিন্ন কাজ বন্ধ রাখতে হয়।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
