চিকিৎসকদের আরো আন্তরিকতার সাথে সেবা দানের আহ্বান- এমপি রবি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সিবি হসপিটাল লিমিটেডের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, ডায়ালসিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিবি হসপিটালের ২য় তলায় সিবি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, সাতক্ষীরা সিবি হসপিটাল নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের উন্নত স্বাস্থ্য সেবা দিয়ে মন কেড়েছে। চিকিৎসকদের আরো আন্তরিকতার সাথে সেবা দানের আহবান জানান এবং সাতক্ষীরা সিবি হসপিটাল লিমিটেডের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান, বিএমএ’র জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এস.জেড আতিক, স্বাচিব’র জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান,

সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক ডা. আবুল কালাম বাবলা, সিবি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. কাজী আরিফ আহমেদ, সিবি হসপিটাল লিমিটেডের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, ডায়ালসিস বিশেষজ্ঞ ডা. রহমত আলী, ডা. সুশান্ত ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিবি হসপিটালের ডা. অহেদুজ্জামান ও কুইন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*