আথ্রাইটিস বলতে কি বুঝায়, আথ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝব রোগী আথ্রাইটিসে আক্রান্ত হয়েছেন?

আথ্রাইটিস বলতে বুঝায়, আথ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝব রোগী আথ্রাইটিসে আক্রান্ত হয়েছেন?

আথ্রাইটিস বলতে বুঝায়

প্রশ্নঃ আথ্রাইটিস বলতে বুঝায়?

উত্তরঃ আথ্রাইটিস একটি গ্রীক শব্দ। মানুষের শরীরের জোড়ার অনেক গুলো রোগ বা সমস্যাকে এক সাথে আথ্রাইটিস বলা হয়। আর আথ্রাইটিস সম্পর্কে জানার আগে আমাদের মানুষের জয়েন্ট বা অস্তি সন্ধি সর্ম্পকে ধারণা থাকতে হবে। মানুষের শরীরে বহু জয়েন্ট বা জোড়া রয়েছে এবং এই সব জোড়া তিন প্রকার আর এসব জোড়ায় যদি কোন ভাবে প্রদাহ বা ইনফ্লামেশন হয় তখন আমরা ডাক্তারী ভাষায় আথ্রাইটিস বলে থাকি। আমাদের বাংলাদেশে আথ্রাইটিসে আক্রান্ত হলে অনেকে একে বাত রোগ বলে থাকে।

প্রশ্নঃ আথ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝব রোগী আথ্রাইটিসে আক্রান্ত হয়েছেন?

উত্তরঃ প্রথমেই বলব ব্যথা, এক বা একাধিক জোড়ায় ব্যথা হবে। জোড়া ফুলেযেতে পারে, গরম হতে পারে, নড়া চড়ায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, রোগীর দৈনন্দিন কাজকর্ম, চলাফেরায় অসুবিধা হবে। অনেক সময় জ্বরও আসতে পারে, পাশা-পাশি শরীর ক্লান্ত বোধ, অবসাদ, হতাশা, অনিদ্রা দেখা দিতে পারে। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে রোগী তার দেহের জোড়ার কর্ম ক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বরন করতে পারে। অনেক সময় দীর্ঘদিন রোগেভোগে শরীরের মাংস পেশী গুলোও শুকিয়ে যেতে পারে।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*