
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় একজন অনভিজ্ঞ থেরাপিস্ট নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রিজভী আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজের একজন সিনিয়র থেরাপিস্ট বেগম জিয়াকে আগে নিয়মিত ফিজিওথেরাপি দিতেন । কিন্তু পরবর্তীতে সেই সিনিয়র থেরাপিস্টকে বদলী করে একজন অনভিজ্ঞ আওয়ামীলীগ সমর্থক বা মনোভাবাপন্ন থেরাপিস্টকে দেশনেত্রী বেগম জিয়ার চিকিৎসায় নিয়োগ দেয়া হয়েছে, যা সত্যিই রহস্যজনক বিষয়।
এছাড়াও রুহুল কবীর রিজভী আরো বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেডিকেল বোর্ড থেকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দূরে রাখা হয়েছে । তাই দেশনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত । তিনি আরো বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তার ইচ্ছেমত বা পছন্দ অনুযায়ী কোন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বর্তমান সরকার বেগম জিয়ার জীবন নিয়ে কোনো গভীর চক্রান্ত চালাচ্ছে যা এতে স্পষ্ট প্রমাণ হয়। গত ১৯ সেপ্টেম্বর, সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হুল কবীর রিজভী এসব কথা বলেন।
‘আইন অনুযায়ী সুস্থভাবে বেঁচে থাকার জন্য পছন্দ মত হাসপাতালে সেবা নেয়ার অধিকার রয়েছে প্রত্যেক কারাবন্দীর। বেগম জিয়া ৩ বারের সফল প্রধানমন্ত্রী। অথচ সরকার তার মানবাধিকার ক্ষুণ্ন করে তীব্র কষ্ট দিয়ে তিলে তিলে জীবন বিনাশ করার ষড়যন্ত্রে করছে।
আমি তার পছন্দ অনুযায়ী বেসরকারি হাসপাতালে (ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসা দেয়ার দাবি জানাচ্ছি।’ দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
medicalbd সাস্থের সকল খবর।
