সপ্তাহব্যাপি সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান শুরু (ভিডিওসহ)

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে সপ্তাহব্যাপি সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। এসময় আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহির আল-মিম্বারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে সপ্তাহ ব্যাপি। শৈলকুপা উপজেলার সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে। এদের মধ্যে বাছাইকৃত সাড়ে ৫’শ রোগিকে ছানি অপারেশন অন্যদের চিকিৎসা শেষে চশমা ও ওষুধ প্রদান করা হবে।

https://www.youtube.com/watch?v=nEJO_wHFu_g&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*