
শরীরের বিভিন্ন অংশে ব্যথা? জেনেনিন বিশেষজ্ঞের মতামত।
কাঁধে ব্যথা, কোমরে ব্যথা কিংবা ব্যাক পেইন, এসব অসুস্থতার কারণ কি সম্পূর্ণ শারীরিক!
গবেষকরা জানাচ্ছেন, অনেক সময় মানসিক এবং আবেগনির্ভর সমস্যাগুলো প্রভাবিত করে শরীরের এ ধরনের সমস্যাকে। কেউ হয়তো বড় ধরনের কোনো মানসিক টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ক্রমেই এর প্রভাব পড়ছে তার শরীরে। তাই এমন পরিস্থিতিতে শরীরের বিভিন্ন অংশের যন্ত্রণাকে নেহাত শারীরিক হিসেবে বিবেচনা না করে মানসিক অবস্থার দিকেও নজর দিতে হবে। এবার জেনে নেয়া যাক মানসিক যেসব টানাপড়েনের কারণে শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণার সৃষ্টি হয়ঃ
মাথাব্যথাঃ সব মাথাব্যথার কারণ মাইগ্রেন কিংবা অ্যাসিডিটি নয়। তাই কর্মক্ষেত্রে আপনি যে পদে থাকুন না কেন, অতিরিক্ত চাপের কারণে মাথায় যন্ত্রণা হতে পারে। এ অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নিন কিংবা মিনিট পাঁচেক খোলা বাতাসে হেঁটে আসুন। ভাবতে পারেন প্রিয় কোনো জায়গা কিংবা মুহূর্তের কথাও।
ঘাড়ে ব্যথাঃ গবেষকরা বলছেন সব ধরনের ঘাড়ে ব্যথাই শারীরিক নয়। অনেক সময় মনস্তাত্ত্বিক কারণে আমাদের এ শারীরিক সমস্যা তৈরি হয়, বিশেষ করে যেসব ব্যক্তির মধ্যে মানুষকে ক্ষমা করে দেয়ার প্রবণতা কম কিংবা কোনো ভুলের জন্য নিজেকেই বারবার দোষারোপ করার প্রবণতা রয়েছে। এক্ষেত্রে কাছের মানুষকে খুশি করতে কিছু করুন, যাতে তার সঙ্গে আপনার ঠোঁটেও হাসি ফোটে।
কাঁধে ব্যথাঃ নিয়মিত কাঁধে যন্ত্রণা হলে বুঝতে হবে প্রয়োজনের অতিরিক্ত মানসিক বোঝা বহনের মানসিক প্রবণতা এর জন্য দায়ী। এক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি নিজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে মনোযোগী হওয়া উচিত।
পিঠে ব্যথাঃ পিঠের উপরের অংশে ব্যথায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে গবেষকরা বলছেন পরিবার কিংবা বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় মানসিক সমর্থন না পাওয়া। এ কারণে ব্যক্তির নিজেকে গুরুত্বহীন, অবাঞ্ছিত মনে হয়। যার প্রভাবে এ যন্ত্রণার সৃষ্টি। তেমনিভাবে পিঠের নিচের অংশে ব্যথায় ভোগার কারণ হচ্ছে টাকাকড়ি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করা।
কনুইয়ে ব্যথাঃ বলা হয়, হাতের নমনীয়তা হারালে নমনীয়তা হারায় জীবন থেকেও। তাই কনুইয়ে ব্যথায় ভোগা মানে দীর্ঘদিন ধরে আপনি আপনার একঘেয়ে জীবনে অনড় রয়েছে। এক্ষেত্রে রোজকার কাজে জীবনে পরিবর্তন আনতে হবে।
হাতে ব্যথাঃ টানা কাজ করার প্রবণতা, এক হাতের ওপর চাপ দিয়ে কাজ করা কিংবা লেখালেখির অভ্যাস রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে হাতব্যথায় ভোগার প্রবণতা বেশি।
হাঁটুতে ব্যথাঃ শরীরের এ অংশে যন্ত্রণার মানে হচ্ছে নিজেকে ঘিরে উচ্চ ধারণা পোষণের পাশাপাশি ব্যক্তিটি ভীষণ অহঙ্কারী একজন মানুষ। কিছুটা বিনয়ী হওয়ার পাশাপাশি সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। আর হ্যাঁ, মনে রাখবেন মানুষ মাত্রই মরণশীল।
সব ধরনের যন্ত্রণায় প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত, তবে এ অসুখের সঙ্গে মানসিক যে সংযোগ, তা হলো, দীর্ঘদিন একঘেয়ে জীবনযাপন কিংবা সামাজিক অনুষ্ঠানে শামিল না হওয়া। গুরুত্বর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।
medicalbd সাস্থের সকল খবর।
