
রংপুর আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
রংপুর সেনানিবাসে স্থাপিত রংপুর আর্মি মেডিকেল কলেজে নিম্নলিখিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শিক্ষক/কর্মচারী নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
| ক্রমিক নং | পদ | সংখ্যা | বয়স (অনুর্ধ্ব) | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা |
| ১। | সহকারী অধ্যাপক-১ | কমিউনিটি মেডিসিন-১ | ৫০ | বিএমএন্ডডিসির নীতিমালা অনুযায়ী এমবিবিএস পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/এমডি/এমপিএইচ ডিগ্রী। |
| ২। | রেজিস্ট্রার/ সহঃরেজিস্ট্রার-৬ | মেডিসিন বিভাগ-২ (রেজিঃ-১, সহঃ রেজিঃ-১) জেনারেল সার্জারী-১ (রেজিঃ/সহঃ রেজিঃ) গাইনী এন্ড অবস-১ (সহঃ রেজিঃ পেডিয়ট্রিক/নাক, কান, গলা/চক্ষু-২(সহঃরেজিঃ) | ৪০ | ১। রেজিস্টার: এফসিপিএস/এমডি/এমএস পার্ট-১ সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা। তবে এফসিপিএস/এমডি/এমএস পার্ট-২ সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে। ২। সহকারী রেজিষ্টারঃ বিএমএন্ডডিসি নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী এবং নূন্যতম ০৬ মাসের শিক্ষকতার অভিজ্ঞতা। এফসিপিএস/এমডি/এমএস পার্ট-১ সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ৩। | প্রভাষক-১ | কমিউনিটি মেডিসিন-১ | ৩৫ | বিএমএন্ডডিসি নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী। |
| ৪। | ডিসেকশন হল এ্যাটেনডেন্ট (ডোম) | ১ | ৩০ | সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শুধুমাত্র পুরুষ প্রার্থী। অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
শর্তাবলীঃ
১. আর্মি মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।
২. অত্র নিয়োগ প্রাথমিকভাবে ০২ (দুই) বৎসরের জন্য বহান থাকবে, ০২ (দুই) বছর পর স্থায়ী করার বিষয়টি বিবেচনা করা যাবে।
৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো দরখাস্ত বা নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪. ১নং হতে ৩নং পদের জন্য ৭০০/- (সাতশত) ও ৪নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অধ্যক্ষ, রংপুর আর্মি মেডিকেল কলেজ শিরোনামে প্রেরণ করতে হবে।
৫. আগ্রহী প্রার্থীর বায়োডাটা (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/ জন্ম সনদ, ০৩ (তিন) কপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৫/০৫/২০১৮ তারিখের মধ্যে রংপুর আর্মি মেডিকেল কলেজ, রংপুর সেনানিবাস এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। খামের উপরে অবশ্যই প্রার্থীর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।
